পরিবেশ

বর্জ্য অপসারণে তোরজোড়

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নেমেছে দুই সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি)।

শনিবার (১ আগস্ট) দুপুর ২টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। দুই সিটির মোট সাড়ে ১৭ হাজার কর্মীর পাশাপাশি ৭৫০টি গাড়ি মাঠে নেমে পড়েছে। দুই মেয়র জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম দুপুর ২টায় সাঈদনগর কোরবানি পশুর হাট পরিষ্কারের মধ্যদিয়ে বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম উদ্বোধন করেন। আর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সকালে বলেছেন, দুপুর দুইটার পর থেকেই কর্মীরা পরিচ্ছন্নতা কর্মক্রম শুরু করবেন।’ ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক জানিয়েছেন, দুপুরের পর পরই তাদের পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে নেমে পড়েছেন। পাশাপাশি এ সংক্রান্ত যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে, সবগুলোই প্রয়োগ করা হচ্ছে।

দুই সিটি করপোরেশনের সূত্র জানিয়েছে, দ্রুত বর্জ্য অপসারণে নগরীতে ৩৩১টি নির্ধারিত স্থান চিহ্নিত করে দেওয়া হয়েছে। এর মধ্যে ডিএনসিসির ২৫৬টি ও ডিএসসিসির ৭৫টি স্থান রয়েছে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, এ বছর ১০ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে, এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তারা প্রস্তুতি নিয়েছেন। প্রতি বছরের মতো এ বছরও ২৪ ঘণ্টার মধ্যে এসব বর্জ্য অপসারণ করা হবে। এ ছাড়া হালাল উপায়ে পশু কোরবানি করার জন্য ২৫০ জন ইমাম ও ২৫০ জন মাংস প্রস্তুতকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্জ্য অপসারণে ডিএনসিসির নিজস্ব, আউটসোর্সিং এবং প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি) কর্মীসহ ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নতা কর্মী মাঠে রয়েছেন। ডিএনসিসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও এ কাজের সঙ্গে সরাসরি নিয়োজিত রয়েছেন। এজন্য কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

মেয়র আরও জানান, বর্জ্য অপসারণে ভারি ও হালকা মিলে ৪৩০টি যানবাহন মাঠে কাজ শুরু করেছে। ১১টি পানির গাড়ির মাধ্যমে স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি ছিটিয়ে কোরবানির স্থান দূষণমুক্ত করা হচ্ছে। পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে প্রায় ৫১ টন ব্লিচিং পাউডার ও ৫ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৯৬০ ক্যান তরল জীবাণুনাশক ছিটানোর কাজ চলছে।

অন্যদিকে ডিএসসিসি সূত্র জানিয়েছে, কোরবানির পশুর হাট ও কোরবানির বর্জ্য সুষ্ঠু তদারকিতে নগর ভবনে কন্ট্রোলরুম করা হয়েছে। সেখান থেকে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন পরিক্রমার মাধ্যমে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন। এছাড়া প্রতিটি অঞ্চলে একটি করে মোট ১০টি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি মাঠে কাজ করছে। ডিএসসিসি এলাকায় কোরবানি দেওয়ার ৭৫টি স্থান নির্ধারিত হয়েছে।

ডিএসসিসি আরও জানিয়েছে, ঈদের দিন প্রায় ৫ হাজার ৫০০ টন বর্জ্য উৎপন্ন হবে। বর্জ্য সংরক্ষণে ডিএসসিসি থেকে প্রায় এক লাখ বিশেষ ধরনের ব্যাগ বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ে ডিএসসিসির নিজস্ব, আউটসোর্সিং এবং প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি) কর্মীসহ মোট ছয় হাজার জন পরিচ্ছন্নতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছেন। প্রতিদিনের সৃষ্ট বর্জ্য পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। বর্জ্য অপসারণে ভারি ও হালকাসহ তিন শতাধিক যানবাহন মাঠে কাজ করছে। এছাড়া ১২টি পানির গাড়ির মাধ্যমে স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি ছিটিয়ে কোরবানির স্থান দূষণমুক্ত করা হবে। পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখাতে ৪২ টন ব্লিচিং পাউডার ও এক হাজার ৮০০ লিটার তরল জীবাণুনাশক ছিটানো হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা