পরিবেশ

বিকেলেও ঝরতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক :

সপ্তাহজুড়ে বর্ষার আকাশে কালো মেঘ, বৃষ্টি, রোদের খামখেয়ালিপনা চলছে ।

বাদ যায়নি ঈদের দিনটিও। সকালে একপশলা বৃষ্টির পর আজ শনিবার (১ আগস্ট) বিকেলেও রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে বলে এমনটাই আবহাওয়া বিভাগ।

তারা বলছে, মৌসুমি বায়ুর প্রভাব না পড়লেও দেশের উত্তর ও পূর্বাঞ্চলে থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দেশের আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে।

আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান বলেন, ঈদের দিন রাজধানীসহ সারা দেশে সহনীয় তাপমাত্রার পাশাপাশি বিকেলের পর হতে পারে হালকা বৃষ্টি।

বৃষ্টিপাতের ধরনটা হবে হালকা থেকে মাঝারি ধরনের এবং সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরণের ভারি বর্ষণ হবে।

সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনাই বেশি।

বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলেও জানান এই আবহওয়াবিদ।

সান নিউজ /সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা