পরিবেশ

দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে এই অসহনীয় গরম!

নিজস্ব প্রতিবেদক:

কয়েক দিন ধরেই দেশজুড়ে প্রচণ্ড ভ্যাপসা গরম। থেমে থেমে বৃষ্টি হলেও অসহনীয় গরম কিছুতেই কমছে না।

রাজধানী ঢাকায় সোমবার (৩ আগস্ট) সকালে ১৮ মিলিমিটার বৃষ্টি হওয়ার পরেও গরমে ঝলসে যাচ্ছে শরীর। রোববার (২ আগস্ট) দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস । কিন্তু অনুভূত হচ্ছিল প্রায় ৪০ ডিগ্রির মতো। আবহাওয়া অধিদপ্তর বলছে— বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা কম থাকলেও ‘ফিল লাইক’ (যতোটা গরম না ততোটাই অনুভব করা) আরও দেড় মাস বেশি হবে।

সারারাতের তীব্র গরমের পর সোমবার ভোরে রাজধানীতে বৃষ্টির দেখা মেলে। কিন্তু সকাল আটটার পর থেকেই শরীরে আবারও প্রচণ্ড গরম এবং অস্বস্তি অনুভূত হতে থাকে। আবহাওয়াবিদরা বলছেন, তিনটি কারণে এইরকম গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, রোববার দেশে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সেটি এই সময়ে স্বাভাবিক বলা যাবে না। কারণ, গত ৩০ বছরের এই দিনের হিসাব গড় করলে তাপমাত্রা হওয়ার কথা ৩১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, রোববার স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি তাপমাত্রা ছিল। এর কারণ উল্লেখ করতে গিয়ে আবহাওয়া অফিস জানায়— বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বাতাসের গতিবেগ কম, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে একেবারেই ফাঁক না থাকা, দীর্ঘ সময় ধরে সূর্যের তাপ ভূ-পৃষ্ঠে পড়ার কারণে গরম যতটা না— ততটা অনুভূত হচ্ছে।

শ্রাবণের শেষের দিকে এমন গরম পড়ার কারণ সম্পর্কে আবহাওয়াবিদদের মতামত, ‘বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে এই সময়ে। এই জলীয় বাষ্পের কারণে শরীরে প্রচুর ঘাম হয়। আর এই ঘামের কারণে একটু গরম পড়লে মনে হয় গরমটা অনেক বেশি।’ দিনের লম্বা সময় সূর্যের কিরণ ভূ-পৃষ্টে পড়াটাও একটি কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘এখন দিনের ব্যপ্তি বেশ দীর্ঘ। সূর্যের তাপ লম্বা সময় ধরে ভূ-পৃষ্ঠে পড়ার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে।’

সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যকার পার্থক্য না থাকা, গরম বেশি অনুভূত হওয়ার আরেকটি কারণ হিসেবে উল্লেখ করে আবহাওয়াবিদরা বলছেন, ‘রোববার (২ আগস্ট) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রির সামান্য বেশি, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। পার্থক্য ১০ ডিগ্রির কম থাকলে এ রকম অস্বস্তি অনুভূত হওয়ার কথা।’

মৌসুমি বৃষ্টিতে তাপমাত্রা কমে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আগাম সেপ্টেম্বরের শেষের দিকে সূর্যের দক্ষিণায়ন শুরু হলে এই অস্বস্তি দূর হতে শুরু করবে। এসময় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা যাই থাকুক গরমের ফিলিংস বেশি হবে। রোববার বাতাসে জলীয় বাষ্প ছিল ৯৫, বিকালে সেটা ছিল ৮৮। আজকেও পরিমাণটি সে রকমেরই।

অবশ্য আবহাওয়াবিদরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন, মৌসুমি বায়ুর কারণে শ্রাবণে গরম বাড়বে। শ্রাবণের ১৯ দিন পেরিয়ে আসার পর এখন সেই গরমের অস্বস্তিতে পড়েছে সারাদেশ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃষ্টির আগাম বার্তা দিতে গিয়ে বুলেটিনে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা