পরিবেশ

কালবৈশাখীর সম্ভাবনা, ২ নম্বর সংকেত  

নিজস্ব প্রতিবেদক : দেশের উত্তরাঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় ভয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া অন্যান্য এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (১০ মে) রাতে পূর্বাভাসে এমন তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন জানান, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা অব্যাহত থাকবে। বর্ধিত পাঁচদিনে যা কিছুটা কমতে পারে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা