পরিবেশ

আজও আসতে পারে কালবৈশাখী ঝড় 

সাননিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও হতে পারে কালবৈশাখী ঝড়।

দমকা হাওয়া আর মুষলধারের বৃষ্টি হলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় ঝড় হলেও গত দু’দিনের তুলনায় কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, গত দু’দিনের মতো না হলেও আজকে ঢাকার বিভিন্ন এলাকাসহ, আশেপাশের অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। শুধু ঢাকা বিভাগ নয়, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন তিনি।

সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর কারণে তাপমাত্রা অনেকটা কমে এসেছে। এর জের ছিল বেলা ১১টা নাগাদ। তখন পর্যন্ত আকাশ ছিল মেঘলা।

এরপর আবার কিছুটা তাপমাত্রা বেড়েছে, আকাশ মেঘলা। থাকায় কিছুটা গুমোট গরম অনুভূত হচ্ছে কোথাও কোথাও। তবে বিকালের পর গত দু’দিনের মতো কমে আসবে তাপমাত্রা। আর চলতি মাস জুড়েই থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা বিভাগসহ আশেপাশের এলাকা এবং রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়েছে, আবার কিছু এলাকায় এখন হচ্ছে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে আগের দুদিনের তুলনায় তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে তেতুলিয়ায় ৪০ মিলিমিটার। এছাড়া ময়মনসিংহে ২৬, সৈয়দপুর ও নেত্রকোনায় ২৫, রংপুর ও টাঙ্গাইলে ২৪, ডিমলায় ২২, রাজারহাটে ২০, ঈশ্বরদিতে ১৮, চট্টগ্রামে ১৭, খেপুপাড়া ও রাজশাহীতে ১৩, বদলগাছিতে ১১, বগুড়া ও ফরিদপুরে ১০, যশোরে ৯, চুয়াডাঙ্গায় ৭, দিনাজপুর ও তাড়াশে ৬, নিকলিতে ৪, সিলেটে ২, ঢাকা, মাদারীপুর, টেকনাফ, শ্রীমঙ্গল ও কুমারখালীতে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জে, পটুয়াখালী, সাতক্ষীরাতে সামান্য বৃষ্টি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা কমেনি। প্রায় আগের মতোই আছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়া ও যশোরে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪.৫, ময়মনসিংহে ৩২.৩, চট্টগ্রামে ৩২.৮, সিলেটে ৩০.৭, রাজশাহীতে ৩৬.২, রংপুরে ৩১, খুলনায় ৩৫.২ এবং বরিশালে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা