পরিবেশ

বন উজাড়ের কবলে অ্যামাজন

আন্তর্জাতিক ডেস্ক : ২০ বছরের মধ্যে সর্বোচ্চ বন উজাড়ের কবলে পড়েছে পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল অ্যামাজন। মঙ্গলবার (১ ডিসেম্বর) ব্রাজিলের স্পেস এজেন্সি ইনপে'র এক অনানুষ্ঠানিক জরিপের বরাতে বিবিসি জানিয়েছে, এক বছরে অ্যামাজনের ১১ হাজার ৮৮ বর্গ কিলোমিটার বনভূমি উজাড় করা হয়েছে।

যা আগের বছরের তুলনায় ৯.৫ শতাংশ বেশি।

এ ব্যাপারে ব্রাজিলের বিজ্ঞানীরা বিবিসিকে জানিয়েছেন, ২০১৯ সালের জানুয়ারিতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো দেশটির ক্ষমতায় বসার পর থেকে, অ্যামাজনে বন উজাড়ের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

এর আগে, ২০১৮ সালে ইনপের এক স্যাটেলাইট জরিপে বলা হয়েছিল অ্যামাজনে সাড়ে সাত হাজার বর্গ কিলোমিটার বনভূমি বৃদ্ধি পেয়েছে।

এদিকে, অ্যামাজনের গহীন অরণ্যে ৩০ লখ প্রজাতির উদ্ভিদ এবং প্রাণি বসবাস করে। পাশাপাশি, ১০ লাখ আদিবাসী অ্যামাজন বনকে কেন্দ্র করে জীবনযাপন করে থাকে।

অন্যদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো ক্ষমতায় বসার পর থেকেই অ্যামাজনের বনভূমি উজাড় করে উন্নয়ন কাজ পরিচালনাকে উৎসাহিত করার ঘোষণা দেন।

এছাড়াও, ব্রাজিলের প্রিবেশ আইনের তোয়াক্কা না করেই বনভূমি উজাড়ের সঙ্গে জড়িতদের শাস্তি প্রদাণের ক্ষমতা স্থানীয় প্রশাসনের হাত থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন বলসোনারো।

সে কারণে বন উজাড় ঊর্ধ্বগতি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অপরদিকে, ব্রাজিলের বেসরকারি উন্নয়ন সংস্থা ক্লাইমেট অবজারভেটরির পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়েছে, বন উজাড়ের বিরুদ্ধে সরকারি কর্তৃপক্ষ যথযথ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে। সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা