পরিবেশ

মেঘে ঢাকা সূর্যে আসছে শীত, কমছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক : হেমন্তের শুরুতে আবহাওয়া দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা। শীত নামতে শুরু করেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। শুক্রবার বৃষ্টির পর থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। দুদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। শনিবার ( ২১ নভেম্বর) ভোর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল সাড়ে ১০টার পর সূর্যের দেখা পায় নগরবাসী।

তাপমাত্রাও দ্রুত কমতে শুরু করায় এরই মধ্যে শুনা যাচ্ছে শতের আগমণী বার্তা। আগামী দুদিনে তাপমাত্রা আরও কমে যেতে পারে। লঘুচাপের প্রভাবে চলমান হালকা মেঘ-বৃষ্টি কেটে গেলেই শীত বাড়ার পাশাপাশি দেখা দেবে কুয়াশার দাপট।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার ( ২২ নভেম্বর) ৪ টি বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। বলতে গেলে, দিনভরই সূর্য ছিল মেঘের আড়ালে। ঢাকার অনেক এলাকায় কুয়াশা পড়তেও দেখা গেছে। ফলে দিনের বেলাতেও যানবাহনকে চলতে দেখা যায় হেডলাইট জ্বালিয়ে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হতে পারে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং অন্য জায়গায় থাকবে প্রায় অপরিবর্তিত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা