ভর দুপুরে রাজধানীর বীরউত্তম সিআর দত্ত রোডের দোকানগুলোতে আলো জ্বলছে
পরিবেশ

রাজধানীতে শীত নামানো বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজেছে রাজধানী। মেঘলা আবহাওয়ায় এমন বৃষ্টি শীতের প্রাক্কালে অনেকটাই বেমানান। যাত্রীরা নামছেন ঝুম ঝুম বৃষ্টির মধ্যে। দৌড়ে গিয়ে দাঁড়াচ্ছেন খোলা কয়েকটি চায়ের দোকানে। ততোক্ষণে কারোরই কম-বেশি ভিজতে বাকি নেই। এর মাঝেও কে কোথায় যাবেন, সে আলাপ সেরে নিয়ে আড্ডায় মেতে উঠেছেন।

‘মনে হচ্ছে এই বৃষ্টি শীত নামাবে’- সায় দিলেন অনেকে। তখনও গুমোট অন্ধকার আকাশ আর অবিরাম বৃষ্টি। সামনের রাস্তা দিয়ে পানি ছিটিয়ে চলে যাচ্ছে বাস-ট্রাক। আজ ব্যতিক্রম, বৃষ্টির শীতল পরশে ঘুমে ঢলে আছে শহর ও শহরবাসী। বৃষ্টিতে আদিভৌতিক হয়ে আছে পুরো পরিবেশ।

অবিশ্রান্ত ধারার বর্ষণে মৃদু গরম ও গুমোট ভাবটি একেবারেই উবে গেছে। শীতল হাওয়ামাখা ভোর জানান দিচ্ছে, শীত আসতে আর দেরি নেই। বৃষ্টির হাত ধরেই শীতের স্পর্শ যে গ্রাম-গঞ্জ-নগরে এসে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সামনের দিনগুলোতে হাড়কাঁপানো শীত আসার আগে আগে হালকা ঠাণ্ডাও জানান দিতে থাকবে প্রকৃতি ও পরিবেশে।

ভর দুপুরেও আলো জ্বালাতে হয়েছে রাজধানীর বাসাবাড়ি ও দোকানপাটগুলোতে। একজন দু’জন ছাতা মাথায় হেঁটে চলেছেন জরুরি কাজে। বৃষ্টির তোড় থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছেন দোকানের বারান্দায়।

তবে জনসমাগম কম বলে অধিকাংশ দোকানই বন্ধ। যে কয়েকটি খুলেছে, সেগুলোতে দিনের বেলায়ও কাজ-কর্ম চলছে বাতি জ্বালিয়ে। সমস্ত আকাশ কালো হয়ে এসেছে এলোমেলো ভাসমান ঘন মেঘে। চলছে বৃষ্টি-বাতাসও।

শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এমনিতে আবহাওয়া শুষ্ক থাকবে।

এতে আরও বলা হয়, ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার গতিতে উত্তর থেকে পশ্চিম-উত্তর দিকে বাতাস প্রবাহিত হবে। মেঘলা আকাশের কারণে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা