সংগৃহীত ছবি
বিনোদন

ফিট থাকার রহস্য জানালেন দেবলীনা

বিনোদন ডেস্ক: ওজন কমিয়ে অনেকেরই আদর্শ হয়ে উঠেছেন ভারতীয় অভিনেত্রী দেবলীনা কুমার। এক সাক্ষাৎকারে এবার নিজেকে ফিট রাখতে তিনি কি কি মেনে চলেন সেই কথাগুলোই শেয়ার করেন অভিনেত্রী।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

দেবলীনার একাল-সেকালের ছবি দেখলে কার্যত চেনাই দায়। তার স্বাস্থ্য ঈর্ষণীয়ও বটে। মেদ ঝরিয়ে নায়িকা এখনো ধরে রেখেছেন তার

নিজের ফিটনেস রহস্য শেয়ার করতে গিয়ে দেবলীনা জানান, আমরা ছোট থেকে বাড়ির যা যা খাবার খেয়ে বড় হয়েছি, ডায়েটে সেগুলো বাদ দেওয়াই এখন কঠিন। যেমন, ভাত। আমি কিন্তু ভাত ছাড়া থাকতে পারি না। আমি যদি ২ দিন ভাত না খাই, দেখেছি শরীরে বিভিন্ন সমস্যা শুরু হয়। আমার দিন শুরু হয় কফি দিয়ে। তবে দুধ-চিনি ছাড়া ব্ল্যাক কফি। তারপরে আমি জিমে ওয়ার্ক আউট করতে যাই। ফিটনেসে ডায়েটের চেয়েও আমার ভরসা জিম। বাদ দিই না কখনো।

আরও পড়ুন: ঢাকায় আসছেন শাহিদ-জ্যাকলিন

অভিনেত্রী জানান, রোজ ১ ঘণ্টা ওয়েট ট্রেনিং করি আমি। তারপরে, আধ ঘণ্টা কার্ডিও। কখনও আবার জগিং করে বা হেঁটেই জিমে চলে যাই। তাতে কার্ডিও সময়টা বাঁচে। এখন শহর জুড়ে বিভিন্ন জায়গায় ম্যারাথন হচ্ছে। তাতে অংশ নিই আমি। ফলে কার্ডিও আমার সেখানেই হয়ে যায়। দুপুরে খাবারে আমার ভরসা বাড়ির খাবার। সে শুটিং থাকুক বা অন্য ব্যস্ততা। খেয়াল করে দেখেছি এতে আমার শরীর ভাল থাকে। আমি ভীষণ ভাতখোর। জিমে আমার বলাই রয়েছে, যত খাটতে বলবে খাটব। কিন্তু খাওয়া নিয়ে অত বিধিনিষেধ মানতে পারব না। আমরা তো ছোট থেকে ভাত, ঘি, আলু-সিদ্ধ খেয়েই বড় হয়েছি। এখন সেই খাবারগুলোকে ডায়েট থেকে বাদ দেওয়ায় বিশ্বাসী নই আমি।

আরও পড়ুন:

দেবলীনা বলেন, প্রতিদিন দুপুরে ভাতের সঙ্গে পাঁঠার মাংস খাই। জানি এটা কেউ বললে বিশ্বাস করবে না। আসলে আমি মাছ খাই না, মুরগীর মাংস খুব একটা পছন্দ করি না। ফলে বেশিরভাগ দিন পাতে থাকে মাটন। সঙ্গে একটু সবজি। তবে খুব অল্প পরিমাণে খাই আমি। রাতের খাবারটা চেষ্টা করি খুব হালকা খেতে। কোনোদিন চিকেন বা কোনোদিন সবজি দিয়ে হেলদি নুডলস। এক খাবার আমি আবার রোজ খেতে পারি না। আর হ্যাঁ, চেষ্টা করি রাতের খাবারটা ৯টার মধ্যে খেয়ে নিতে।

আরও পড়ুন: পরিণীতির নতুন সিদ্ধান্ত

অভিনেত্রী জানান, তবে সেই সময়ে এই ডায়েট আমি অবশ্য মেনে চলতাম না। আরও একটু কড়া হতে হয়েছিল। ভাত-রুটি কিছুই খেতাম না। রাতে শুধু ডালসিদ্ধ বা সবজি। সেই সময়ে অবশ্য বুঝতেও পারতাম না সঠিকভাবে যে শরীর কী চাইছে। এখন বুঝি, ডায়েটের থেকেও আমার জন্য উপযুক্ত হলো শরীরচর্চা। সেই রুটিনে ফাঁকি দিই না কোনোদিন। তবে আমি যোগব্যায়াম থেকে বেশি পছন্দ করি জিম। ওটাই আমার কমফোর্ট জোন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা