সংগৃহীত ছবি
বিনোদন

ঢাকায় আসছেন শাহিদ-জ্যাকলিন

বিনোদন ডেস্ক: টিএম নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস জানান চলতি বছরে ঢাকার মঞ্চে বলিউড তারকাদের নিয়ে একটি বড় আয়োজনের পরিকল্পনা করেছেন ।

আরও পড়ুন: ঢাকায় আসার সম্ভাবনা

সেই পরিকল্পনার অংশ হিসেবেই ফেসবুকে দুইটি পোল-এর আয়োজন করেছেন এই সংগীত ব্যক্তিত্ব। যেখানে তাপস সাধারণ ভক্তদের কাছে জানতে চেয়েছেন, ২০২৪ সালে ঢাকায় আপনি কাকে পারফর্ম করতে দেখতে চাইবেন?

প্রথমে তিনি রেখেছেন বলিউড তারকা শাহিদ কাপুর ও রণবীর সিংয়ের নাম। যেখানে ভোটের ব্যবধানে রণবীরের চেয়ে শাহিদ কাপুরকে অনেক ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন: ‘ডন-থ্রি’ হচ্ছেন রণবীর

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ হাজার মানুষ ভোট দিয়েছে রণবীর-শাহিদ কাপুরের সেই পোলে। যেখানে ৮১ শতাংশ ভোট পড়েছে শাহিদ কাপুরের ঝুলিতে। রণবীর কাপুর পেয়েছেন ১৯ শতাংশ ভোট। বোঝাই যাচ্ছে, বাংলাদেশে দুই তারকার মাঝে শাহিদ কাপুরের ভক্তসংখ্যাই যেন বেশি।

অপর একটি পোলে তাপস রেখেছেন বলিউড সেনসেশান কৃতি শ্যানন ও শ্রীলংকান বংশোদ্ভূত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের নাম। যেখানে এখন পর্যন্ত ৬৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন জ্যাকলিন। অন্যদিকে কৃতি পেয়েছেন ৩৪ শতাংশ ভোট।

আরও পড়ুন: এমপি হতে চান ৫ অভিনেত্রী

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ঢাকায় আয়োজিত এক মেগা ইভেন্টে পারফর্ম করতে দেখা যাবে এই তারকাদের।

জানা যায়, বলিউডের অনেক তারকারই আগমন ঘটবে এই আয়োজনে। যার প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে বছরের শুরু থেকেই। পুরো বিষয়টিই দেখভাল করছেন ‘পাওয়ার কাপল’ খ্যাত তাপস-মুন্নি তথা টিএম।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা