কঙ্গনা রানাওয়াত
বিনোদন

আমার ড্রাগ টেস্ট করা হোক: কঙ্গনা

বিনোদন ডেস্ক:

কঙ্গনা রানাওয়াত আর বির্তক যেন পিছুই ছাড়ছে না। কিছুদিন আগে এক ভিডিওবার্তায় তিনি বলেন ,বলিউডের প্রথম সারির ৯৯ শতাংশ তারকা মাদকাসক্ত। আর এখন নিজের বিরুদ্ধেই মাদকগ্রহণের অভিযোগ ওঠায় বলেছেন, ‘আমার ড্রাগ টেস্ট করা হোক।’

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের বিধানসভায় কঙ্গনা রানাওয়াতের প্রসঙ্গ ওঠে। শিবসেনার দুই বিধায়ক, সুনীল প্রভু ও প্রতাপ সরনায়ক আবেদন করেন, কঙ্গনার মাদক গ্রহণের বিষয়টি তদন্ত করতে। অবশ্য ধারণা করা হয়, এই অভিনেত্রী পুলিশ ও মুম্বাই প্রশাসনের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন।

বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ দাবি করেন, কঙ্গনা রানাওয়াতের বন্ধুত্ব ছিল শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনের সঙ্গে। আর এরই মধ্যে অধ্যয়ন সাক্ষাৎকারে জানিয়েছেন,কঙ্গনা রানাওয়াত অবৈধ মাদক নেন। শুধু তাই নয়, অধ্যয়ন সুমনকে জোর করে মাদক ধরানোর চেষ্টা করেছিলেন। এসব অভিযোগের তদন্ত করা হবে।

কঙ্গনা টুইটে বলেন, ‘আমি মুম্বাই পুলিশ এবং অনিল দেশমুখের চেয়েও বেশি খুশি হয়েছি আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনায়। তদন্ত হোক। আমার কল রেকর্ডস খুঁজে দেখা হোক, আমার ড্রাগ টেস্ট হোক। খতিয়ে দেখা হোক কোন মাদক পাচারকারীর সঙ্গে আমার কথা হয়েছে। যদি কোনো রকম যোগসূত্র পাওয়া যায়,তাহলে আমি আমার সব ভুল-অপরাধ স্বীকার করবো এবং চিরতরে মুম্বাই ছেড়ে যাবো। মুম্বাই পুলিশের সঙ্গে সাক্ষাতের জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’

কঙ্গনা রানাওয়াতের বিপদ এখানেই শেষ নয়, মঙ্গলবার কঙ্গনার পালি হিলের বাংলোর গায়ে নোটিশ ঝুলিয়েছেন সেখানকার স্থানীয় সিটি করপোরেশনের কর্মীরা। অভিযোগ,কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বাংলোর নকশায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। সেখানে কেউ না থাকায় পৌরসভার কর্মীরা নোটিশটি বাংলোর দেয়ালে লাগিয়ে দেন। আর বেআইনি র্নিমাণে নজর রাখতে নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে সেখানে গিয়েছিলেন বলে জানান তারা।

অবশ্য এর আগে কঙ্গনা একটি ভিডিও শেয়ার করে এই সম্পত্তি ভেঙে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। এই প্রেক্ষাপটে কঙ্গনা আবারও টুইট করে জানান, ‘১৫ বছর ধরে আমি পরিশ্রম করে তিলে তিলে গড়ে তুলেছি । আমার জীবনের একটাই স্বপ্ন ছিল, আমি যখন নির্মাতা হবো, তখন আমার নিজের একটা অফিস থাকবে । কিন্তু মনে হচ্ছে, আমার সেই স্বপ্ন ভাঙার সময় হয়ে এসেছে’।

তিনি আবারও টুইট করে বলেন, ‘আমার ঘর ভাঙতে মরিয়া মুম্বাই পুলিশ। নতুন করে একটি মামলাও করেছে। মনে রাখবেন, অনেক কষ্ট করে, অনেক ভালোবাসা দিয়ে আমি এ ঘর গড়েছি । কাজেই এ ঘর ভাঙলে আমি ছেড়ে কথা বলবো না।‘

সান নিউজ/এফএস/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা