‘কণ্ঠশিল্পী পরিষদ’ এর আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়ক
বিনোদন

কণ্ঠশিল্পীদের নতুন সংগঠন ‘কণ্ঠশিল্পী পরিষদ’

বিনোদন ডেস্ক:

গত বেশ কয়েক দিন ধরে কিছুটা উত্তপ্ত বাঙ্গালাদেশের মিডিয়াপাড়া। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হয়েছেন বাংলাদেশের গানের জগতের মানুষজন। এরই অংশ হিসেবে, ২৪ জুলাই সংগঠিত হয় ‘গীতিকবি সংঘ’ নামে একটি সংগঠন। এর পর পরই আত্মপ্রকাশে আসে মিউজিক কম্পোজারস অ্যাসোসিয়েশন।

সংগীতের প্রধানতম কারিগরদের পর এবার ঘোষণা এলো কণ্ঠশিল্পীদের সংগঠনের। দুই মাসের নানা প্রস্তুতি শেষে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ঐকমত্য পোষণ করে বিবৃতি দিয়েছেন তারা। ‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’ নামে সংগঠনটির ঘোষণাও এসেছে তাদের পক্ষ থেকে।

এতে আহ্বায়ক হয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক কুমার বিশ্বজিৎ ও নন্দিত গায়ক হাসান আবিদুর রেজা জুয়েল।

কমিটিতে উপদেষ্টামণ্ডলীতে আছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, খুরশীদ আলম, ইন্দ্রমোহন রাজবংশী, রফিকুল আলম, ফকির আলমগীর, লিনু বিল্লাহ, শাহীন সামাদ, পাপিয়া সারোয়ার, ফেরদৌস আরা, তপন মাহমুদ, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা ও ইয়াকুব আলী খান।

নতুন এ সংগঠনের ২৩ সদস্যের নির্বাহী কমিটিতে আছেন, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা, সাদি মহম্মদ, কিরণ চন্দ্র রায়, তপন চৌধুরী, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রুমানা মোরশেদ কনকচাঁপা, আসিফ আকবর, অদিতি মহসিন, খায়রুল আনাম শাকিল, শফি মণ্ডল, রবি চৌধুরী, এস আই টুটুল, আগুন, আঁখি আলমগীর, চন্দন সিনহা, দিনাত জাহান মুন্নী, অনিমা রায়, প্রিয়াংকা গোপ, মঈদুল ইসলাম খান শুভ, জয় শাহরিয়ার, কিশোর দাস, সোমনুর মনির কোনাল, ইলিয়াস হোসাইন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

জুলাই যোদ্ধা তামিমেরসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ...

নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভি...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা