পরলোকে জয়প্রকাশ রেড্ডি
বিনোদন

পরলোকে জয়প্রকাশ রেড্ডি

বিনোদন ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত মারা গেলেন জনপ্রিয় তেলুগু অভিনেতা জয়প্রকাশ রেড্ডি

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর।

চরিত্র অভিনেতা ও কমেডিয়ান হিসেবে সিনেমায় অভিনয় করেন জয়প্রকাশ রেড্ডি। তার ক্যারিয়ার শুরু হয় ‘ব্রহ্মপুত্রুদু’ ছবি দিয়ে। ‘সমরসিমা রেড্ডি’তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া উল্লেখযোগ্য ছবি হলো প্রেমিনচুকুদাম রা, গব্বর সিং, চেন্নাকেশবারেড্ডি, সিথাইয়া ও টেম্পার।

জয়প্রকাশ রেড্ডি আল্লাগাড্ডার বাসিন্দা ছিলেন। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন।

তার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে তেলুগু ছবির জগতে। অভিনেতা সুধীর বাবু টুইটে লেখেন, “সাংঘাতিক একটা খবরে ঘুম ভাঙল। শান্তিতে বিশ্রাম নিন, স্যার।”

১৯৪৬ সালের ৮ মে অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মগ্রহণ করেন জয়প্রকাশ রেড্ডি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা