সংগৃহীত
বিনোদন

নতুন বছরে নতুর সিনেমা

বিনোদন ডেস্ক: গেলো ২০২৩ সালটা বলিউড সিনেমার জন্য একটা সফল বছর ছিল। গত বছরে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা এসেছে। সিনেমা সংশ্লিষ্টরা ধারণা করছেন২০২৪ সালেও সফল সিনেমার রেশ থাকবে।

আরও পড়ুন: ‘বাবা’ ডাকতে পারি না

বেশকিছু বড় বাজেটের সিনেমার পাশাপাশি আসতে চলেছে গল্পনির্ভর স্বল্প বাজেটের কিছু সিনেমাও। নতুন বছরে মুক্তি পেতে যাওয়া এমন কিছু বলিউড সিনেমা নিয়েই সাজানো হয়েছে এ প্রতিবেদন।

১. পুষ্পা-২
তালিকার প্রথমেই থাকছে বলিউডের বহুল কাঙ্খিত সিনেমা ‘পুষ্পা-২’। এ সিনেমাটি ব্যাপক সাফল্যের পর ‘পুষ্পা-২’ সিনেমা ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সিনেমাটির একটি টিজারও কিছুদিন আগে প্রকাশ্যে আসে। ব্যাপকভাবে সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলতি বছর কবে এ সিনেমা মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।

২. ফাইটার

ঋতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘ফাইটার’। এরই মধ্যে ঋতিক ও দীপিকার পর্দায় রসায়ন দেখে সিনেমার একটি গান আলোচনায় এসেছে। এই প্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন ঋতিক ও দীপিকা। এরই মধ্যে সিনেমার বেশ কিছু গান মুক্তি পেয়েছে। সিনেমাটি আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: রাঢ়াঙ’র অনন্য এক প্রাপ্তি

৩. মেরি ক্রিসমাস

প্রথমবারের মতো একই ফ্রেমে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ও বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে। কিছুদিন আগেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে, যা দর্শকদের অপেক্ষার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। সিনেমাটি আগামী ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে দেখা যাবে।

৪. হীরামাণ্ডি

সঞ্জয় লীলা বানশালীর সিনেমা ‘হীরামাণ্ডি’। চলতি বছরের মাঝামাঝি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা ও সনজিদা শেখকে। নেটফ্লিক্সেও মুক্তি পাবে সঞ্জয় লীলা বানশালীর এই সিনেমা।

৫. মেট্রো ইন দিনো

অনুরাগ বসুর এই সিনেমা নিয়ে দর্শকরা অপেক্ষায় রয়েছেন। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সারা আলী খান, অনুপম খের, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কণা সেনশর্মা, আলী ফজল, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখসহ আরও অনেকে। এ সিনেমাটি ২৯ মার্চ ‍মুক্তির কথা রয়েছে।

আরও পড়ুন: ২০২৪-এ বলিউডে নতুন ধামাকা

৬. বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ

আলী আব্বাস জাফরের সিনেমা ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রুফ, সোনাক্ষী সিনহা, মানুষি ছিল্লার, আলেয়া এফ, পৃথ্বীরাজ সুকুমারনসহ আরও অনেকে। সিনেমাটি চলতি বছরের ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে।

৭. সুরারাই পত্রু

এই বছর অক্ষয় কুমারের ‘সুরারাই পত্রু’ নামের আরেকটি সিনেমা মুক্তির কথা রয়েছে। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।

৮. মিস্টার অ্যান্ড মিসেস মাহি

এই বছরও মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরের সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। শরণ শর্মা নির্মিত এই সিনেমাটি ১৯ এপ্রিল মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ফেরদৌসকে ভোটার বাড়ানোর নির্দেশ

৯.স্ত্রী টু

রাজকুমার রাওয়ের আরেকটি সিনেমা ‘স্ত্রী টু’ ও চলতি বছর মুক্তির তালিকায় রয়েছে। অমর কৌশিক নির্মিত সিনেমাটি ৩০ আগস্ট মুক্তি পাবে।সিনেমাটিতে অভিনয় করছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, শ্রদ্ধা কাপুরসহ আরও অনেকে।

১০. সিংহাম অ্যাগেইন

এবারও সিংহাম খ্যাত নায়ক অজয় দেবগণ অভিনয়ের জাদু দেখাবেন ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমাটির মাধ্যমে। আরও একবার পুলিশের পোশাকে দেখা যাবে অজয়কে। তবে সিনেমাটিতে চমক হিসেবে থাকছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সিনেমাটি চলতি বছরে কখন মুক্তি পাবে তা জানা যায়নি।

১১. জিগরা

নতুন সিনেমার মাধ্যমে এই বছর পর্দায় হাজির হচ্ছেন আলিয়া ভাট। মুভিতে তাকে অ্যাকশন রূপে দেখা যাবে। বসন বালা নির্মিত এই সিনেমাটি ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

আরও পড়ুন: দর্শকদের কাঁদাল ‘টুয়েলভথ ফেল’

১২. ম্যায় অটল হুঁ

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জীবনী অবলম্বনে নির্মিত সিনেমাটি ‘ম্যায় অটল হুঁ’। এ সিনেমায় অটল বিহারির চরিত্রে অভিনয় করেন পঙ্কজ ত্রিপাঠি। ১৯ জানুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

১৩. যোদ্ধা

এ তালিকাত সর্বশেষ রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমা ‘যোদ্ধা’। এ সিনেমাটিতে অভিনয় করেছেন দিশা পাটানি, সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্না। সিনেমাটি পরিচালনা করেছেন সাগর আমব্রে ও পুষ্কর ওঝা। চলতি বছরের ১৫ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্ব বসতি দিবসে...

যে কারণে হল বিবাহবিচ্ছেদ, জানালেন প্রীতম-শেহতাজ

দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে...

জমি বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা