সংগৃহীত
বিনোদন

২০২৪-এ বলিউডে নতুন ধামাকা

বিনোদন ডেস্ক: মুখ থুবড়ে পড়া বলিউড নতুন নতুন হিট সিনেমা উপহার দিয়ে আবার যেন প্রাণ ফিরে পেল। ২০২৩ এর মতো এই যাত্রা অব্যাহত থাকবে ২০২৪ এই এমন প্রত্যাশা নিয়ে আশায় বুক বেঁধেছেন দর্শকরা। চলতি বছরেই ‘পাঠান’, ‘দ্য কেরালা স্টোরি’, ‘গদর ২’, ‘জওয়ান’, ‘টাইগার ৩’ ‘অ্যানিমেল’ ‘ডানকি’ এর মতো ছবিগুলো রেকর্ড ব্যবসা করেছে। সবাই চাইছেন, নতুন বছরেও এমনই সাফল্য আসুক।

আরও পড়ুন: গ্ল্যামার ছড়ালেন নুসরাত

২০২৪ সালে সিনেমার ব্যবসা কেমন হবে, তা নিশ্চিতভাবে মুক্তির আগে বলা না গেলেও নতুন কিছু জুটি আশা দেখাচ্ছে। এই তালিকায় আছে হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি, শাহিদ কাপুর-কৃতি শ্যাননের নাম। দেখা যাক নতুন বছরে কারা আসছেন নতুন কোন ধামাকা নিয়ে।

হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন (ফাইটার)

২০২৪ এর শুরুতেই আসছে বড় ধামাকা। প্রথমবার সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। আগামী ২৫ জানুয়ারির মধ্যে মুক্তি পাবে ‘ফাইটার’। ছবিটি ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন (যুদ্ধবিমান সংক্রান্ত)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার-গান। যেখানে দুই অভিনেতা-অভিনেত্রীর কেমিস্ট্রি বেশ মনে ধরেছে দর্শকদের। পুরো ছবিতেও তাদের অভিনয় যে সবার পছন্দ হবে, এমনটা আশা রাখাই যায়।

আরও পড়ুন: মঞ্চে আসছে মহাকালের ‘সুরেন্দ্র কুমারী’

ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি (মেরি ক্রিসমাস)

শ্রীরাম রাঘবনের মতো পরিচালকের ছবি মানেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে থাকবে। এবারও ব্যতিক্রম হয়নি তার। তার ওপর ছবিতে ১ম বার জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি। পরিচালকের প্রত্যেকটি ছবির বিষয়বস্তুই ভিন্নস্বাদের হয়। ‘মেরি ক্রিসমাস’-এও শ্রীরাম রাঘবন যে নতুন কিছুর ছোঁয়া দেবেন, তা বলাই বাহুল্য। সবকিছুর মধ্যেও নতুন জুটি নিয়ে বেশি আলোচনা চলছে।

শাহিদ কাপুর-কৃতি শ্যানন (আনটাইটেলড)

প্রযোজক দীনেশ ভিজানের নতুন ছবিতে এ জুটিকে দেখা যাবে। ইতিমধ্যেই ছবিটির ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। তবে এখনও ছবির নাম ঠিক হয়নি। আপাতত সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ জোরকদমে চলছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই শ্যুটিং শুরুর কথা রয়েছে। বলিউড সূত্রে খবর, ২০২৪-এ বড়পর্দায় মুক্তি পাবে শাহিদ-কৃতি জুটির ১ম ছবি।

আরও পড়ুন: রাঢ়াঙ’র অনন্য এক প্রাপ্তি

এছাড়াও আগামী বছর আরও বেশ কয়েকটি নতুন জুটির ছবি বলিউডে আসতে চলেছে। ভিকি কৌশলের সঙ্গে ১ম বার আসতে চলেছেন দক্ষিণী (বর্তমানে বলিউডেও) তারকা রাশমিকা মান্দানা। প্রথমবার সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্নাকে জুটিতে দেখা যাবে ‘যোদ্ধা’ ছবিতে। আবার ও‘হিরো নম্বর ওয়ান’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে বড়পর্দায় ডেবিউ করবেন হৃতিক রোশনের বোন পশমিনা রোশন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা