ছবি-সংগৃহীত
বিনোদন

অপু বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ২০২০ সালের (১৮ সেপ্টেম্বর) তার মা শেফালি বিশ্বাস না ফেরার দেশে পাড়ি জমান। তিনি মায়ের তৃতীয় প্রয়াণ দিবসে তার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ।

আরও পড়ুন: সুখবর দিলেন পরীমণি

সেপ্টেম্বর মাস ছিল অভিনেত্রীর জীবনের অনেক আনন্দঘন একটা সময়। অপু এই মাসেই পুত্রসন্তানের মা হয়েছেন। আবার এই মাসেই নিজের মাকে হারিয়েছেন। যার কারণে সেপ্টেম্বর মাস এলেই অনেক কিছু মনে পড়ে তার। যা কিছুক্ষণের জন্য হলেও তাকে নিশ্চুপ করে ফেলে।

সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাসে অপু লিখেছেন, দেখতে দেখতে তিন বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা। জানি না আরো কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে। অনেক কিছুই জানো না তুমি, বিশ্বাস করো ভালো লাগে না, তবে তুমি যে অনেক কিছু জানো না, তোমার বিশ্বাস নিয়ে ওপারে আছো, তা নিয়ে অনেক খুশি আমি।

আরও পড়ুন: বাসায় ফিরলেন সাবিলা

তিনি আরও লেখেন, জানো মা একদিন এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে অনেক আনন্দের ছিল কারণ, এই মাসে আমি মা হয়েছি। আবার এই মাসে আমার মাকে হারিয়েছি। আবার এই মাসটা আমার এবং তোমার প্রাণের জয়ের অনেক কিছু...? সেপ্টেম্বর মাসটা আসলে অনেক কিছুর জন্য অপেক্ষা করি!

মা আমি জানি এগুলো কিছুই তুমি দেখছো না। ফেসবুকে লিখতে আমার মোটেও ভালো লাগে না। তবে তোমাকে ভালোবেসে আমার মনের কিছু কথা সকল মাদের সাথে শেয়ার করলাম। ওপারে ভালো থেকো, আমাকে এবং জয়কে অনেক আশীর্বাদ করো।

আরও পড়ুন: আমি প্রচারে কমফোর্টেবল নই

ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমাটি। এছাড়াও খুব শীঘ্রই মুক্তির অপেক্ষায় আছে ‘ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি’ নামের নতুন একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। ২০২৩ সালে সিনেমাটি অপেক্ষা মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা