ছবি: সংগৃহীত
বিনোদন

আমি প্রচারে কমফোর্টেবল নই

বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কিছুদিন আগেই তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সংবাদ প্রচার হওয়ায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: জওয়ানে পারিশ্রমিক নেননি দীপিকা!

সে সময় এক ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, দয়া করে অনুমতি ছাড়া আর কখনো আমার কোনো নিউজ করবেন না। প্রচারে আমি কমফোর্টেবল নই। ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় যেটুকু তথ্য দিই, তার মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই।

এর চেয়ে আরও বড় সংখ্যক মানুষের কাছে আমি পৌঁছাতে চাই না। আপনারা অধিকাংশ সময় মিথ্যাটাই প্রকাশ করেন। মানুষ সেটাই বিশ্বাস করে। এরপরও যদি এভাবে নিউজ করেন, তাহলে আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: বাসায় ফিরলেন সাবিলা

তার এমন বার্তার পরও তাকে নিয়ে সংবাদ প্রচার হওয়া থামেনি। তাই আবারও সংবাদকর্মীদের ওপর ক্ষেপলেন তিনি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি প্রকাশ করেন প্রভা। সেখানে দেখা যায়, লাল রঙের টপস পরে সুইমিং পুলে পা দুলিয়ে বসে আছেন অভিনেত্রী। ছবিগুলো প্রকাশ করে সংবাদকর্মীদের প্রতি টিপ্পনী কেটে তিনি বলেন, অনেকেই তার নিউজ দিয়ে পেটের ভাত জোগাড় করেন।

প্রভা আরও লিখেছেন, তোমরা যারা আমার ইনস্টা ক্যাপশন নিয়ে নিউজ করে পেটের ভাত জোগাড় করো, তোমাদের জন্য নতুন কী কী ক্যাপশন দেয়া যায় বলো তো?

আরও পড়ুন: শুটিং ছেড়ে কলকাতায় ফিরলেন সায়ন্তিকা

এর আগেও একাধিকবার প্রভা অভিযোগ করেন তাকে নিয়ে বিভিন্ন সময় মিথ্যা নিউজ প্রচার করা হয়েছে, যা অভিনেত্রীকে মানসিকভাবে প্রভাবিত করেছে।

তার কথায়, আমি ভাবতাম বিনোদন জগতে আছি, আপনিও আমাকে আপনার বোনের মতো দেখেন। কারণ একই পরিবার আমরা। কিন্তু আসলে আমি ভুল ভেবেছি।

আরও পড়ুন: রিও কাপাডিয়া আর নেই

আপনাদের মাথায় কাজ করে না যে আপনার বোন যদি এই সেক্টরে কাজ করতেন, তাহলে তাকে আপনি আগলে রাখতেন। কিন্তু আসলে আপনারা আমাকে ওভাবে চিন্তা করতে পারেন না। যাই হোক, মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। এসব বিষয় নিয়ে মানসিকভাবে আমি খুবই প্রভাবিত হই।

২০০৫ সাল দিকে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান প্রভা। বিজ্ঞাপনের পর তিনি নাটকেও দারুণ সফলতা পান। এরপর নিজের ব্যক্তিগত জীবনের বেশ কিছু ঘটনায় এক সময় পর্দায় অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা