ছবি: সংগৃহীত
বিনোদন

শুটিং ছেড়ে কলকাতায় ফিরলেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের সাথে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বাংলাদেশে আসেন।

আরও পড়ুন: অসুস্থ সাবিলা নূর

ঢাকায় এসে জায়েদ খানের সাথে কক্সবাজারে উড়াল দেন তিনি। সেখানে এই দুই তারকাকে নিয়ে সিনেমার শুটিং শুরু হয়। কিন্তু শুটিং পুরোপুরি শেষ হওয়ার আগেই হঠাৎ কলকাতায় ফিরে গেলেন ওপার বাংলার এই নায়িকা।

জানা গেছে, নৃত্য পরিচালকের সাথে দ্বন্দ্বের কারণে শুটিং ছেড়ে চলে গেছেন তিনি। এতে অনিশ্চয়তার মুখে পরে ‘ছায়াবাজ’। অভিনেত্রীর দাবি, এ সিনেমার নৃত্য পরিচালক মাইকেলকে পরিবর্তন করতে হবে। তাকে পরিবর্তন না করলেন ‘ছায়াবাজ’-এ আর কাজ করবেন না তিনি।

আরও পড়ুন: সৃজিত এখনো নিষ্ঠুর

এ বিষয়ে মাইকেল জানান, নাচের স্টেপ দেখানোর জন্য সায়ন্তিকার হাত ধরতেই তিনি বলেন, হাত ধরো না, মুখে বুঝিয়ে দাও। কথা না বাড়িয়ে সেভাবেই তাকে বুঝিয়ে দিয়েছি। এ নিয়ে আমার সাথে কোনো তর্কবিতর্কও হয়নি।

কিন্তু কাজ শেষে সায়ন্তিকা পরিচালক ও প্রযোজককে জানান, আমি থাকলে তিনি কাজ করবেন না। ঘটনা শুনে পরিচালক ও প্রযোজক আমার সাথেই কাজ শেষ করার সিদ্ধান্ত নিলে সায়ন্তিকা চলে যান। আমার সাথে সায়ন্তিকার কী সমস্যা, বুঝতে পারছি না।

আরও পড়ুন: শাকিবের পারিশ্রমিক এক কোটি!

এ ঘটনার পরও সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম মাইকেলকে দিয়েই কাজ শেষ করতে মনঃস্থির করেছেন। এখন পর্যন্ত এ সিদ্ধান্তেই অটল রয়েছেন তিনি। এ কারণে শুটিং না করার সিদ্ধান্ত জানিয়ে সায়ন্তিকা কলকাতায় ফিরে গেছেন।

প্রযোজক মনিরুল ইসলাম জানান, সায়ন্তিকা অভিযোগ করেন, মাইকেল নাকি তার হাত ধরেছেন। সিনেমা থেকে মাইকেলকে বাদ দিতে হবে।

আরও পড়ুন: কটাক্ষের শিকার মধুমিতা!

পরে খোঁজ নিয়ে জানলাম, মাইকেলের দোষ নেই। কাজের স্বার্থেই সায়ন্তিকার হাত ধরেছিলেন তিনি। তাই সায়ন্তিকাকে জানালাম কাজ করতে হলে মাইকেলের সাথেই করতে হবে, না হলে কাজ করার প্রয়োজন নেই। পরদিন সকালে সেট ছেড়ে চলে যান সায়ন্তিকা।

তিনি আরও বলেন, সায়ন্তিকা যদি মাইকেলের তত্ত্বাবধানে কাজ করতে রাজি হন তাহলে আবার শুটিং শুরু হবে। দেশের শিল্পীদের ছোট করে আমি কোনো কাজ করতে চাই না। এতে আমার ক্ষতি হলেও সমস্যা নেই। প্রয়োজন পড়লে নায়ক-নায়িকা পরিবর্তন করে সিনেমার কাজ করতেও পারি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা