সংগৃহীত
বিনোদন

বাসায় ফিরলেন সাবিলা   

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসায় ফিরেছেন এই অভিনেত্রী। তার মা মুশরাত জাহান করিম এমনটাই জানিয়েছেন।

আরও পড়ুন: শুটিং ছেড়ে কলকাতায় ফিরলেন সায়ন্তিকা

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাবিলা তার নিজের ফেসবুক আইডিতে হাতে ক্যানোলা লাগানো হাসপাতালের একটি ছবি প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে স্ট্যাটাসে লিখেছেন— ‘আমাকে কিছুক্ষণ তোমাদের হৃদয়ে রাখো।’ শেষে হ্যাশট্যাগে ‘ডেঙ্গু’ লিখেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ তিনি।

সাবিলার মা জানান, ‘আগের চেয়ে সাবিলার শারীরিক অবস্থা অনেক ভালো। চিকিৎসকরা এ কারণে হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যেতে বলেছেন। তবে তার একটু শারীরিক দুবর্লতা আছে। সাবিলা বাসাতেই ছিল। ১মে জ্বর হয়। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছিল, সাথে চিকিৎসাও নিচ্ছিল।

আরও পড়ুন: রিও কাপাডিয়া আর নেই

কিন্তু মঙ্গলবার তার প্রেশার লো হয়ে গেলে আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করাই। সবার দোয়ায় সে সুস্থ হয়ে উঠেছে। আশা করছি, দ্রুতই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।

এদিকে তার স্বামী নেহাল তাহের হাসপাতালে সাবিলার পাশেই ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নেহাল বলেন, ৫ দিন জ্বর সাবিলার। ৯ সেপ্টেম্বর বিকালে জ্বর আসে। রাতে ১০৩-১০৪ ডিগ্রি জ্বর ছিল। ১মে আমরা ভেবেছিলাম, জ্বরের সাধারণ ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। এভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছিল তার। কিন্তু টানা ৩ দিন পুরোপুরি জ্বর যাচ্ছিল না।

আরও পড়ুন: অসুস্থ সাবিলা নূর

পরে আমরা ওকে হাসপাতালে ভর্তি করায়। রক্ত পরীক্ষার পর ডেঙ্গু নেগেটিভ। কিন্তু রক্তের অন্যান্য পরীক্ষায় ডেঙ্গুর লক্ষণ ছিল। ১মে তো প্লাটিলেট ১ লাখ ২০ হাজারে নেমে এসেছিল। প্রেসারও কম ছিল। পুরো শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, এখন অনেকটা ভালো।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা