ছবি-সংগৃহীত
বিনোদন

বলিউড অভিনেত্রী অদাকে হুমকি!

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী আদা শর্মা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। সিনেমাটি নিয়ে নানা বিতর্ক। ভারতের কয়েকটি রাজ্যে সিনেমাটিকে করা হয়েছে নিষিদ্ধ। তবে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যতই বিতর্ক থাকুক, ছবিতে অভিনয় করে মন জিতে নিয়েছেন অভিনেত্রী অদা শর্মা।

আরও পড়ুন : ভালোবাসা কোনো বাধা মানে না

সব প্রেক্ষাগৃহে দেখানো না হলেও বক্স অফিসের অঙ্কে দুশো কোটির গণ্ডিও পেরিয়ে যেতে চলেছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। সেই আবহেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে অদাকে।

তাঁর ফোন নম্বর সম্প্রতি ফাঁস হয়ে গিয়েছিল অনলাইনে। ক্রমাগত হুমকি এবং বার্তা পেতে থাকেন তিনি। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন অদা এক সাক্ষাৎকারে। অভিনেত্রী জানান, ‘দ্য কেরালা স্টোরি’ থেকেই শিক্ষা নিয়েছেন তিনি।

আরও পড়ুন : প্রেম না করার উপদেশ দিতাম

সমাজিক যোগাযোগ মাধ্যমে অদা জানান, তাঁর ফোন নম্বর ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় ছবিরই এক দৃশ্যের কথা মনে পড়ে যায় তাঁর। সেই দৃশ্যে একটি মেয়েকে জনসমক্ষে উপহাস, বিদ্রুপ করা হয়েছিল তার ফোন নম্বর ফাঁস করে দিয়ে।

অভিনেত্রী দুশ্চিন্তা প্রকাশ করে লেখেন, “যদি কোনও সাধারণ মেয়ের ফোন নম্বর বিকৃত ছবি-সহ ফাঁস করা হয়, সে কী করবে!”

আরও পড়ুন : লাল শাড়ি’র জন্য অপেক্ষা করছি

যদিও অদা এখন খানিকটা নিশ্চিন্ত। যিনি অদার ফোন নম্বর ছড়িয়ে দিয়েছিলেন, পুলিশ তাঁকে চিহ্নিত করতে পেরেছে। তাঁর আরও কিছু কার্যকলাপেরও হদিস পেয়েছে পুলিশ। আপাতত ডিঅ্যাক্টিভেট করা হয়েছে ওই ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা