ছবি-সংগৃহীত
বিনোদন

উঞ্চতা ছড়াচ্ছেন মারিয়া মিম

বিনোদন ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। বর্তমান সময়ে শোবিজের পরিচিত মুখ তিনি। আজ (শুক্রবার) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবিগুলো প্রকাশ্যে আসার পর মিমের রূপের প্রশংসা করছেন নেটিজেনরা।

আরও পড়ুন : লাল শাড়ি’র জন্য অপেক্ষা করছি

ছবিতে দেখা যায়, বেঞ্চে পা তুলে বসে আছেন মারিয়া মিম। তার পরনে লাল রঙের শাড়ি, সঙ্গে লম্বা হাতার ব্লাউজ। হাতে চুড়ি, আঙুলে আংটি। গলায় পুঁতির মালা। ঠোঁটে লিপস্টিক। কানে বড় দুল। চোখের পাঁপড়িতে কাজল মাখা। চুলগুলো ছেড়ে দেওয়া। ছবিতে এমন আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

এ ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘সারা অঙ্গে জ্বলছে দেখো প্রেমের আগুন, নিবাতে গিয়ে কেন জ্বালাও দিগুন, কি দিয়ে বুঝাই মনের ভ্রমরটাকে, ও সে চায় তোমাকে, তুমি চাও আমাকে।’

আরও পড়ুন : কলকাতায় কিসে মজলেন সারা?

ছবিগুলোতে মিমের রূপের প্রশংসা করছেন নেটিজেনরা। অনেকে আবার কটাক্ষ করে মন্তব্য করতেও ছাড়ছেন না। সাফির মাহমুদ নামে একজন লিখেছেন, ‘আমাকে খুন করার জন্য এমন কয়েকটি ছবিই যথেষ্ট!’ রেদাউর রহমান লিখেছেন, ‘এই আগুনে জ্বলতে চাই।’ এমন অনেক মন্তব্য শোভা পাচ্ছে ছবির কমেন্ট বক্সে।

২০১৮ সালে দেশের শোবিজ অঙ্গনে পা রাখেন মারিয়া মিম। একটি মোটরসাইকেলের বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্য দিয়ে তার এই যাত্রা শুরু হয়। এরপর মিম স্যাভলন হ্যান্ডওয়াশ, ডিপ্লোমেটিক মিল্ক, ওয়ালটন, সিটি ব্যাংকসহ ত্রিশের অধিক বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এছাড়া ২০২১ সালে ‘হ্যালো সোহানা’ শিরোনামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেন ফারহান খান।

আরও পড়ুন : টলিউডের নতুন সিনেমায় ফারিয়া

প্রসঙ্গত, মারিয়া মিম অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী। বাংলাদেশি বংশোদ্ভূত মিম স্পেনের নাগরিক। সিদ্দিককে ভালোবেসে বাংলাদেশে ফিরেন তিনি। ২০১২ সালের ২৪ মে সিদ্দিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মিম। পরের বছরের ২৫ জুন তাদের কোলজুড়ে পুত্রসন্তান আসে। ২০১৮ সাল থেকে মডেলিং ও অভিনয় ক্যারিয়ার গড়তে ইচ্ছা পোষণ করেন মিম। কিন্তু সিদ্দিক তাতে রাজি হননি। তিনি চাইতেন, ছেলেকে সময় দিক মিম, পাক্কা গৃহিণী হয়েই থাক। এ নিয়ে ঝামেলা বাধে দুজনার। ২০১৯ সালে তারা আলাদা হয়ে যান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা