ছবি: সংগৃহীত
বিনোদন

ভালোবাসা কোনো বাধা মানে না

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বধূ বেশে দেখা দিয়েছেন। হালকা সোনালি রঙের শাড়ি, সাদা ব্লাউজ এবং মানান সই গহনায় নববধূর সাজে তাকে দেখে ভক্তরাও যেন বেশ খুশি হয়েছেন।

আরও পড়ুন : অভিনয় ছেড়ে দিলেন পপি

শুক্রবার (২৬ মে) অভিনেত্রী তার অফিসিয়াল ফেসবুক পেইজে নববধূর সাজে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।

ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা কোনো বাধা মানে না। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এটি তার গন্তব্যে পৌছাবেই।’

আরও পড়ুন : বাবা হলেন নায়ক রোশান

এমন মন্তব্য ঘিরে সকলেই নায়িকাকে অভিনন্দন জানিয়েছেন। আবার অনেকে প্রশ্নও তুলেছেন কেনো তার এই নববধূর সাজ?

বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের আয়োজনে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশগ্রহণ করেন অপু।

আরও পড়ুন : টলিউডের নতুন সিনেমায় ফারিয়া

নায়িকা জানান, দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিয়েছি। দারুণ শুট হয়েছে। দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে অনেকেই। মেকআপ ও গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।

কোরিওগ্রাফার গৌতম সাহা জানান, অনেকদিন পর অপু বিশ্বাসকে নিয়ে ফটোশুট করেছি। সবমিলিয়ে ভালো ফটোশুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে।

আরও পড়ুন : প্রেম না করার উপদেশ দিতাম

প্রসঙ্গত, গত ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের সবশেষ সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। সোলায়মান আলী লেবু পরিচালিত ছবিটিতে অপুর বিপরীতে ছিলেন জয় চৌধুরী।

এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রী প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। ছবিটি মুক্তি পাবে আসন্ন কোরবানি ঈদে। সরকারি অনুদান প্রাপ্ত ছবিটির পরিচালনায় আছেন বন্ধন বিশ্বাস, সহপ্রযোজক অপু বিশ্বাস। তাঁতশিল্পকে উপজীব্য করে নির্মিত ছবিটিতে অপুর বিপরীতে আছেন সাইমন সাদিক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা