সংগৃহীত ছবি
বিনোদন

বিদায় জানানোর সময় এসেছে

বিনোদন ডেস্ক: ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের জন্য বেশ পরিচিতি রয়েছে রূপাঞ্জনা মিত্রের। মাঝে মাঝে তাকে নিয়ে চর্চা হলেও এসব কোনোকিছুকেই পাত্তা দেন না তিনি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে নিজেকে বিদায়ের ঘোষণা দিলেন রূপাঞ্জনা মিত্র। আর তা নিয়ে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: নতুন রূপে অপু বিশ্বাস

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেকে বিদায় নেওয়া প্রসঙ্গে এক পোস্ট লেখেন অভিনেত্রী। তবে কি সামাজিক মাধ্যম থেকে বিদায় নিচ্ছেন রূপাঞ্জনা? না, আসলে সেটা নয়। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়াল থেকে এবার বিদায় নিচ্ছেন রূপাঞ্জনা।

সদ্যই লাবণ্য হিসেবে শেষ দিনের শ্যুটিং সেরে ফেললেন রূপাঞ্জনা। তা নিয়ে নিজের অনুভূতির কথাই সামাজিক মাধ্যমে লিখলেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘বিদায় জানাচ্ছি।’

টেলিভিশন সিরিয়াল ছাড়াও টালিগঞ্জের বেশ কিছু ছবিতেও কাজ করেছেন তিনি। শোবিজে ২৪ বছর ধরে সরব রয়েছেন রুপাঞ্জনা। ২০০০ সালে 'মিত্র চোখের বলি' টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পর্দার যাত্রা শুরু করেন। এর প্রায় ২০ বছর পর সরব হন রাজনীতিতেও; যোগ দেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা