ছবি: সংগৃহীত
বিনোদন

এই প্রশ্ন পুরুষকে করা হয় না!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় মা হওয়ায় এ নিয়ে তাকে বিভিন্ন সময়েই প্রশ্ন শুনতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানালেন, মা হওয়ার সিদ্ধান্ত নিজেই নিয়েছেন এবং এতে তিনি বেশ আনন্দিত।

আরও পড়ুন : সান বক্সে দেখুন “বিবি বিভ্রান্তি”

বাজার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, একজন পুরুষ বাবা হলে যে প্রশ্নের মুখোমুখি হন, আর একজন নারী যখন মা হন তখন তিনি যে প্রশ্নের মুখোমুখি হন- দুটোর মধ্যে আকাশ পাতালের ফারাক আছে।

তিনি বলেন, কখনো কোনো পুরুষকে প্রশ্ন করতে শুনবেন না যে, ক্যারিয়ারের মধ্যগগনে থাকার সময় বাবা হওয়ার সিদ্ধান্ত কতটা কঠিন ছিল? কিন্তু আমাকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আমি কি এখন কাজ করা কমিয়ে দিতে চাইছি পরিবারের জন্য? কিন্তু আমার কাছে এটা খারাপ কিছু নয়, বরং ঠিক আছে।

আরও পড়ুন : শাকিবকে নিয়ে বুবলীর বিস্ফোরক মন্তব্য!

আলিয়ার জানান, টানা ১০ বছর একভাবে কাজ করার পর একজন মা হিসেবে আমি ক্যারিয়ারের গতি কিছুটা কমাতেই পারি। আর আমার কাছে এই সফরটা ভালোবাসায় ভরা ছিল।

অভিনেত্রী আরও বলেন, আমি সব সময় যা করি, সেটা ভালোবেসে করি। আমি যা সিদ্ধান্ত নিই সেটা যদি আমার ঠিক বলে মনে হয় তবেই নিই। যদি সেটা না হয় তাহলে দেখবেন আমি এক ঝটকায় অনেকটা পিছিয়ে গেছি।

আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে পরিণীতি

আলিয়ার ভাষ্য অনুযায়ী, আমাকে যদি সেরা টিম দিয়ে সেরা ছবি অফার করা হয় কিন্তু আমি যদি ভেতর থেকে সেটাকে অনুভব না করতে পারি বা সেটা যদি আমার ঠিক না মনে হয়, আমি সেই কাজ করতে পারব না। সন্তান হওয়াটাও সম্পূর্ণ আমার ইচ্ছে ছিল। আমার মনে হয় না এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকতে পারে। এটা খুব স্বাভাবিক এবং আনন্দের সাথে নেওয়া একটা সিদ্ধান্ত ছিল।

প্রসঙ্গত, আগামীতে আলিয়া ভাটকে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে। সিনেমাটিতে তার বিপরীতে আছেন রণবীর সিং। এছাড়া শিগগিরি তাকে দেখা যাবে হলিউডের সিনেমা ‘হার্ট অব স্টোন’-এ। ছবিটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গাল গাদোত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা