ছবি: সংগৃহীত
বিনোদন

বিয়ের পিঁড়িতে পরিণীতি

বিনোদন ডেস্ক : খুব শিগগিরিই নাকি গাঁটছাড়া বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। মাত্রা কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রীর অনামিকায় দেখা গিয়েছিল রুপালি আংটির ঝলক। এবার রাঘবের হাতেও সেই আংটির দেখা মিলল।

আরও পড়ুন : আমি সূর্যের তাপের মতো গরম

গত রোববার (৭ মে) বান্দ্রায় ডিনার ডেটে একসাথে দেখা গিয়েছিল এই যুগলকে।

এবার রাঘবের সাথে দিল্লি পৌঁছালেন পরিণীতি। গত কয়েক মাস ধরেই এই দুই তারকার প্রেম নিয়ে চর্চা চলছে। তখন থেকেই তাদের বিয়ে নিয়ে কানাঘুষো চলছিল। এবার সামনে এলো তারিখ।

আরও পড়ুন : জ্যাকলিনের জন্য সুকেশের চমক

সোমবার (৮ মে) সকালে মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন রাঘব-পরিণীতি। লাল রঙের কুর্তি, পালাজো , সাদা জুতা, চোখে কালো চশমা পরে নজর কাড়লেন সুন্দরী এই অভিনেত্রী। অন্যদিকে কালো শার্ট, প্যান্টে রাঘবও নায়িকার তুলনায় কম নন।

শোনা যাচ্ছে, শনিবার (১৩ মে) সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রাঘব-পরিণীতি। দিল্লিতেই নাকি বসবে তাদের বিয়ের আসর।

আরও পড়ুন : ‘পাপারাজ্জি’র মাকে নালিশ

অবশ্য এই বিষয়ে পরিণীতি কিংবা রাঘব কেউই আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

কয়েক দিন আগেই মোহালির গ্যালারিতে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন চর্চিত এই যুগল। আইপিএলে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে গ্যালারিতে একসাথে হাজির ছিলেন তারা। সে সময় বলিউড অভিনেত্রীকে নতুন নামে সম্বোধন করেন আলোকচিত্রীরা। তাদের ‘ভাবি’ ডাকে লজ্জায় লাল হয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন : শাকিবের বিরুদ্ধে সমন জারি

এ সময় ‘পরিণীতি ভাবি জিন্দাবাদ’ শুনে একগাল হেসেও ফেলেন তিনি। এবার দেখার পালা চলতি মাসেই কি মিসেস চাড্ডা হচ্ছেন পরিণীতি নাকি আনুষ্ঠানিকভাবে বাগদান সারবেন যুগল!

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা