ছবি-সংগৃহীত
বিনোদন

‘পাপারাজ্জি’র মাকে নালিশ

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি বলিউড তারকা রণবীর কাপুরের সাথে তার প্রেম, বিবাহ এসব নিয়ে প্রায়ই আলোচনায় আসেন। তাদের নিয়ে চর্চা কোনওমতেই থামার নয় ৷ তবে এবার ভিন্ন বিষয় দিয়ে আলোচনায় এলেন আলিয়া।

পাপারাজ্জিদের নিয়ে রাজ্যের অভিযোগ থাকে তারকাদের। বিভিন্ন সময় এ নিয়ে প্রতিক্রিয়াও দেখান তারা। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় এক চিত্র সাংবাদিকের মাকে ডেকে ছেলের নামে নালিশ দেন আলিয়া। তিনি বলেন, ‘আপনার ছেলে আমাকে ভীষণ বিরক্ত করে।’

আরও পড়ুন : আমি সূর্যের তাপের মতো গরম

মুম্বাইয়ে চলছে গ্লোবাল স্পোর্টস পিকলবল চ্যাম্পিয়নশিপ। সেই অনুষ্ঠানেই হাজির হতে দেখা গেছে মুম্বাইয়ের একাধিক তারকাকে। গিয়েছিলেন আলিয়া ভাটও। গ্লোবাল স্পোর্টস পিকলবল চ্যাম্পিয়নশিপে অংশ নেন এক চিত্র সাংবাদিক। অনুষ্ঠানে গিয়ে আলিয়ার সঙ্গে দেখা হয় সেই পাপারাজ্জির মায়ের।

ভিডিওতে দেখা যায়, ওই নারীর সঙ্গে আলাপ হতেই আলিয়া নিজেই এগিয়ে এসে ওই মহিলার সঙ্গে কথা বলেন। ওই মহিলা হাত বাড়িয়ে দিলে আলিয়াকেও তার সঙ্গে হাত ধরে কথা বলতে দেখা যায়। এসময় চিত্র সাংবাদিকের মা আলিয়াকে বলেন, ‘আপনার সাথে দেখা করে ভালো লাগল।’

আরও পড়ুন : জ্যাকলিনের জন্য সুকেশের বিরাট চমক

জবাবে আলিয়াও মজা করে তাকে বলেন, ‘আপনার ছেলে আমাকে ভীষণ বিরক্ত করে। নাহলে, উনি এমনি বেশ ভালো।’ পরে ফের তিনি ওই পাপারাজ্জিকে বলেন, তিনি যেন মাকে সাবধানে নিয়ে যান।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আলিয়া ভাট আমাদের একজন টিমের সদস্যের মায়ের সঙ্গে কত সুন্দরভাবে কথা বললেন, যিনি গ্রাম থেকে সবে শহরে এসেছেন।’ আলিয়ার এমন ব্যবহারে মুগ্ধতা প্রকাশ করেছে নেটিজেনরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা