স্বস্তিকা দত্ত
বিনোদন

আবারও প্রেমে পড়তে আপত্তি নেই

বিনোদন ডেস্ক: বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রশ্নে খোলামেলা ঝটপট জবাব দিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: সেলফি চাইলে পয়সা বের করুন

তিনি বলেন, তারকাদের নিয়ে তো কথা হবেই। আগামী ১২ মে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ছবি ‘ফাটাফাটি’।

অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এ ছবিতে আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীর পাশাপাশি বিক্কির ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা। ছবি নিয়ে সাক্ষাৎকার চলকালীন শোভনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

আরও পড়ুন: মাইনাস ১৫-তে রাকুল

স্বস্তিকা ও শোভনের প্রেম-বিচ্ছেদ নিয়ে তোলপাড় হয়েছিল সামাজিক মাধ্যমে। তারকা হওয়ার কারণে কী ব্যক্তিগত জীবন কম্প্রোমাইজ হয়ে যায়? প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে। তাতেই বিন্দাস মেজাজে স্বস্তিকা বলে ওঠেন, তাতে কী হয়েছে? ঐশ্বর্য রাই বচ্চনের কম হয়েছে? দীপিকা পাড়ুকোনের তো রোজ হয়। ও তো বিবাহিত। এ বাবা! সেলিব্রিটিদের নিয়েই তো লেখালেখি হবে। তা ছাড়া কাদের দিয়ে হবে? আমি তো জানি আমি কী করছি।

আরও পড়ুন: শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা পাল!

লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ জানতে চাইলে অভিনেত্রী বলেন, লাভ ম্যারেজ। এখনও এত আস্থা? স্বস্তিকার জবাব, কেন থাকবে না! শোভন কি আমার একমাত্র নাকি! এর আগেও প্রচুর এক্স ছিল।

ফের প্রেমে পড়তে আপত্তি নেই স্বস্তিকার। তবে এখন সে সময় নয়, এখন তিনি ‘ফাটাফাটি’র প্রচারেই মন দিতে চান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা