ছবি : সংগৃহিত
বিনোদন

বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’

বিনোদন ডেস্ক : ভারতের দুই হাজার পর্দায় সুদীপ্ত সেন পরিচালিত আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পেয়েছে।

আরও পড়ুন : ক্ষতিপূরণ চাইলেন না কঙ্গনা!

গত শুক্রবার (৫ মে) মুক্তিপ্রাপ্ত বিতর্কিত এই সিনেমা প্রথম দিনে ব্যাপক সাড়া ফেলেছে।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার ওপেনিংয়ের তালিকায় সবার শীর্ষে রয়েছে ‘পাঠান’। ‘দ্য কেরালা স্টোরি’ এ তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে।

এক প্রতিবেদনে বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, গত শুক্রবার শুধু ভারতে সিনেমাটি আয় করে ৮.০৩ কোটি রুপি, শনিবার ১৩ কোটি রুপি। দুই দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২১.০৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি ৩৬ লাখ টাকার বেশি।

আরও পড়ুন : রাত ১০ টায় সান বক্সে “হাই হিল ড্যান্স”

এক টুইট বার্তায় বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, ‘দ্য কেরালা স্টোরি’ হিট করে বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছে। বক্স অফিসে সিনেমাটির সূচনা চমকপ্রদ হয়েছে। প্রথম সপ্তাহ দারুণ কাটবে।

সিনেমাটির ট্রেইলার মুক্তির পরই গভীরভাবে দানা বাঁধে বিতর্ক। অভিযোগ, কেরালা থেকে ৩২ হাজার নারী নিখোঁজ, যারা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন।

এ সিনেমা মুক্তি পেলে কেরালায় ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট হতে পারে বলে মনে করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

আরও পড়ুন : শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা পাল!

কেরালা সরকার এবং কংগ্রেসের পক্ষ থেকেও এ রাজ্যে সিনেমা মুক্তি না দেওয়ার আহ্বান জানানো হয়। পরবর্তীতে এটি আদালতে গড়ায়। কিন্তু আদালত এ মামলা খারিজ করে দেন।

ভারতীয় গোয়েন্দা বাহিনী মনে করেছিল, সিনেমাটির মুক্তি উপলক্ষে তামিলনাড়ুতে সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে । এজন্য এ রাজ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়। তবে সংঘর্ষের মতো কোনো ঘটনার খবর এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন : গায়ে পড়া মানুষ আমার পছন্দ নয়

বাঙালি পরিচালক সুদীপ্তর দাবি— সিনেমাটিতে কেরালা কিংবা মুসলিমদের বিরুদ্ধে কোনো প্রসঙ্গ নেই। তাদের নিশানায় শুধু সন্ত্রাসবাদীরা আছেন।

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি আদানি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা