ছবি-সংগৃহীত
বিনোদন

গায়ে পড়া মানুষ আমার পছন্দ নয়

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় মুখ অভিনেতা শরিফুল রাজ ও নায়িকা বিদ্যা সিনহা মিম। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় জুটি বেধে অভিনয় করেছেন তারা। শরিফুল-মিম জুটির এই সিনেমা দুটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়। কিন্তু তাদের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন পরীমণি।

এরপর এই জুটিকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এমনও শোনা যায় যে, পরীর আপত্তির কারণে রাজ-মিম পরবর্তীতে একসঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত নেয়। যদিও এই গুঞ্জন উড়িয়ে দেন পরীমণি। স্বামীকে নিয়ে একটি ‘টক শো’-এর অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন : কেন আড়ালে চলে গেছেন ক্যাটরিনা?

সেখানেই পরীমণিকে প্রশ্ন করা হয়, তবে কি তার জন্যই ভেঙে গেল রাজ ও মিমের জুটি? জবাবে পরীমণি বলেন, ‘এগুলো সম্পূর্ণ বাজে কথা। তাছাড়া মিম হঠাৎ করে একদিন বলে দিলো, সে আর কাজ করবে না রাজের সঙ্গে। সেটা তো কোনো সমাধান নয়।’

পরীমণি আরও যোগ করেন, ‘এমন গায়ে পড়া মানুষ আমার মোটেও পছন্দ নয়।’ নায়িকা আরও জানান, মিম যত না রাজের ঘনিষ্ঠ ছিলেন, তারচেয়েও বেশি ঘনিষ্ঠ ছিলেন তার। পরীমণি চান তারা আবারও একসঙ্গে কাজ করুক। কারণ পর্দার সামনে তাদের জুটি পরীমণির ভীষণ প্রিয়।

আরও পড়ুন : ছাড়পত্র পেল ‘পাঠান’, মুক্তি ১২ মে

তবে এই কথোপকথন চলাকালীন শরিফুল রাজ পুরোই চুপ ছিলেন। এ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। এরপর ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। আর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। অন্যদিকে, গত বছরের ৪ জানুয়ারি সনি পোদ্দারকে বিয়ে করেন বিদ্যা সিনহা মিম। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে মালাবদল করেন এই জুটি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা