ছবি: সংগৃহীত
বিনোদন

ক্ষতিপূরণ চাইলেন না কঙ্গনা!

বিনোদন ডেস্ক : বছর কয়েক আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সাথে বিবাদের জেরে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল।

ঐ সময় অনেকেই প্রশ্ন তোলেন, কঙ্গনার সুবিধার্থে কেন জনগণের করের টাকা ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন : ছাড়পত্র পেল ‘পাঠান’, মুক্তি ১২ মে

সম্প্রতি তাদের সেই কথার মোক্ষম জবাব দিলেন কঙ্গনা।

২০২০ সালে মুম্বাইয়ে কঙ্গনার বিলাসবহুল বাড়ির একাংশ বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ভেঙে দিয়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। ঐ নোটিশ জারি করার এক দিন পরে কঙ্গনার বাড়ি তথা অফিস ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন : কেন আড়ালে চলে গেছেন ক্যাটরিনা?

তখন তিনি দাবি করেছিলেন, যেহেতু তার বাড়ি ভাঙা হয়েছে, তাই তিনি ক্ষতিপূরণ পেতে বাধ্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আমি কোনো ক্ষতিপূরণ পাইনি। যারা এর মূল্য নির্ধারণ করবেন, তাদের আসার কথা ছিল। তাই আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেজির সাথে দেখা করি।

আরও পড়ুন : গায়ে পড়া মানুষ আমার পছন্দ নয়

কঙ্গনা রানাউত জানালেন, বাড়ি ভাঙার ক্ষতিপূরণ চান না তিনি। কারণ এই টাকা করদাতাদের।

তিনি বলেন, আপনারাই আমাকে একটা মূল্য বলুন। আমি এমন কাউকে চাই না, যিনি করদাতাদের টাকার অপব্যবহার করবেন।

কঙ্গনা আরও বলেন, আমি আর কোনো ক্ষতিপূরণ চাই না। এটাই ঠিক আছে।

আরও পড়ুন : শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা পাল!

অভিনেত্রী জানান, আদালত থেকে তাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সাধারণের কথা ভেবে তা নিতে চাননি।

প্রসঙ্গত, কঙ্গনা বর্তমানে ‘চন্দ্রমুখী ২’ ছবিতে কাজ করছেন। এটি একটি তামিল ছবির রিমেক। এ সিনেমায় রাজনর্তকীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা।

আগামীতে তাকে দেখা যাবে নিজের পরিচালনা ও প্রযোজনায় ‘ইমার্জেন্সি’ ছবিতে। ছবিটিতে কঙ্গনাকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা