ছবি-সংগৃহীত
বিনোদন

‘অর্ধাঙ্গিনী’ মুক্তির সময় জানালেন জয়া

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউডের পাশাপাশি টলিউডেও নিজেকে প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সেখানে একের পর এক মুক্তি পাচ্ছে তার ছবি। এবার মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’। নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও জয়া আহসান ম্যাজিক দেখার অপেক্ষায় ভক্ত-দর্শকেরা।

আরও পড়ুন : সবাই ভেবেছিল মনামী বিয়ে করবে

সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে। মাঝে পেরিয়ে গেছে বেশ কয়েক বছর। জয়া আহসান এই ছবির পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি ফাটলের এক দিকে তার মুখ, আরেক দিকে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের। এখানে অম্বরীশ ভট্টাচার্যকেও দেখা যাবে। জয়া এই পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘সত্যিই কি অর্ধেক হয়? অর্ধাঙ্গিনী আসছে ২ জুন।’

সিনেমাটির গল্পে উঠে আসবে এক পুরুষের জীবনে দুই নারীর অবস্থান। একজন তার প্রাক্তন। একজন বর্তমান। এই দুই নারী কি প্রকৃত অর্থেই সেই পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পেরেছিলেন? এক পুরুষের জীবনে কি এক নারী ৫০ শতাংশ অধিকার করে থাকতে পারে? এই প্রশ্নগুলো যেন ছুড়ে দেবে এই সিনেমা। এখানে চূর্ণী বা জয়ার বিপরীতে কৌশিককে দেখা যাবে কিনা সেই নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে।

আরও পড়ুন : সেলফি চাইলে পয়সা বের করুন

প্রথম যে পোস্টার প্রকাশ্যে এসেছিল এই সিনেমার সেখানে একটি আপেলকে দুই সমান ভাগে কাটা অবস্থায় দেখা গিয়েছিল। সেই বিষয়ে কৌশিক সেন এক সাক্ষাৎকারে বলেন, ‘একটা আপেল সমান ভাগ করে কাটা, কোনো এক দিকে বেশি, কোনো এক দিকে কম নয়। এটার থেকে ভালো প্রতীক তো আর কিছুই হতে পারে না।’

সাম্প্রতিক সময়ের অন্যতম দুটি সফল বাংলা চলচ্চিত্র ‘বিসর্জন’ ও ‘বিজয়া’তে অভিনয় করছেন জয়া আহসান। দুটি ছবিই কৌশিক গাঙ্গুলির নির্মাণ। আর তাতে জয়ার সঙ্গে অভিনয়ও করেছেন কৌশিক। এই ছবি দুটি ছাড়াও অন্য পরিচালকদের ছবিতেও একসঙ্গে কাজ করেছেন তারা। এবার দেখার পালা, কৌশিক-জয়ার হিট জুটি আবার ‘অর্ধাঙ্গিনী’তে সেই ম্যাজিক দেখাতে পারেন কিনা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা