ছবি-সংগৃহীত
বিনোদন

জ্যাকলিনের জন্য সুকেশের চমক 

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সাথে এই বলিউড অভিনেত্রীর সম্পর্কের কথা প্রায় সকলের জানা। ২০০ কোটি টাকা নয়ছয়ে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। যার জেরে কম ঝামেলা পোহাতে হয়নি তাকে।

আরও পড়ুন : আমি সূর্যের তাপের মতো গরম

প্রতারণাকাণ্ডের তদন্তের জেরে গত এক বছরে একাধিক বার আদালতে হাজিরা দিতে হয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। এই মুহূর্তে দিল্লি মাণ্ডোলি জেলে বন্দি সুকেশ। কিন্তু তার মন পড়ে রয়েছে প্রিয়তমার কাছে।

মাঝে মধ্যেই জেলে বসে জ্যাকলিনকে চিঠি লেখেন সুকেশ। এ বার চিঠিতে সুকেশ জানালেন, জ্যাকলিনকে বিরাট চমক দিতে চলেছেন। তারিখ ১১ অগস্ট। ওই দিন অভিনেত্রীর জন্মদিন। সেই দিনের অপেক্ষাতেই রয়েছেন সুকেশ।

আইনজীবী অনন্ত মালিকের হাত দিয়ে জ্যাকলিনকে ওই চিঠি পাঠান সুকেশ। চিঠির প্রতিটি ছত্রে জ্যাকলিনের প্রতি ভালবাসা প্রকাশ করেছেন। শুধু তা-ই নয়, তিনি প্রিয়তমাকে কতটা মিস করছেন তা-ও জানিয়েছেন।

আরও পড়ুন : চুমু খেয়ে ক্যারিয়ার গড়েন মাধুরী!

চিঠিতে সুকেশ জ্যাকলিনের উদ্দেশে লেখেন, ‘‘আমার বেবি, আমার সোনা জ্যাকলিন, তোমাকে ভালবাসি। তোমাকে জীবনে পেয়ে আমি ধন্য। তুমি আমার রানি। আমি প্রতি মুহূর্তে তোমার কথাই ভাবি। আমি জানি, তুমিও আমাকে পাগলের মতো ভালবাসো। আমি অপেক্ষা করে আছি তোমার জন্মদিনের।

এরপর চিঠিতে সুকেশ লেখেন, তোমার জন্য দারুণ একটা চমক অপেক্ষা করে আছে। আমি নিশ্চিত, উপহার তোমার ভাল লাগবে। আমি আমার কথা রাখছি কিন্তু। তুমি শুধু নিজের হাসিটা অটুট রেখো। শেষে সুকেশের সংযোজন, ‘‘সত্য সামনে আসার সময় হয়েছে, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।’’

আরও পড়ুন : ‘অর্ধাঙ্গিনী’ মুক্তির সময় জানালেন জয়া

সুকেশ এই চিঠিতে জ্যাকলিনের প্রতি তাঁর প্রেমের অভিব্যক্তির পাশপাশি বেশ কিছু রহস্য রাখলেন। এখন অপেক্ষা জ্যাকলিনের জন্মদিনের জন্য। কী চমক রেখেছেন সুকেশ, সে দিনই বোঝা যাবে। ভক্ত সমর্থকরাও তাকিয়ে সেই দিকেই।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা