সংগৃহীত
বিনোদন

শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক : ঢালিডের বর্তমান সময়ের সুপার স্টার শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণ, অসদাচরণ, মিথ্যা আশ্বাস এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ করেছেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।

বুধবার (১৫ মার্চ) বিকেলে সশরীরে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে লিখিত অভিযোগ করেন তিনি।

রহমত উল্লাহ বলেন, শাকিব খান একজন বিখ্যাত অভিনেতা। তার অভিনীত চলচ্চিত্রের দর্শক চাহিদা অনেক। তাই আমাদের প্রত্যাশা ছিল তিনি আমাদের সঙ্গে পেশাগত আচরণ করবেন। অথচ, আজ পর্যন্ত এই সিনেমার কাজ তিনি শেষ করেননি।

আরও পড়ুন : মানুষের সেবাকেই সরকার গুরুত্ব দেয়

রহমত উল্লাহর অভিযোগপত্র অনুযায়ী ২০১৭ সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজে অস্ট্রেলিয়া যান।

‘অপারেশন অগ্নিপথ’র শুটিং চলাকালে শাকিব খান যে ক্ষতিকর কাজগুলো করেছেন সেগুলো ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্লাহ অভিযোগে বিস্তারিত উল্লেখ করেছেন।

রহমত উল্লাহর অভিযোগ অনুয়ায়ী পূর্ণাঙ্গ প্রস্তুতি নেয়া সত্ত্বেও কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই শাকিব খান শুটিং বাতিল করে দিতেন। শুটিং সেটে বিভিন্ন সময় অদ্ভুত রকমের খাবার খেতে চাইতেন শাকিব। তখন পুরো শুটিং ইউনিট নিয়োজিত হতো তার পছন্দের খাবার খুঁজে বের করার জন্য। তিনি সেটে আসতেন নিজের ইচ্ছামতো। অত্যন্ত ব্যয়বহুল সেট বানিয়ে তার জন্যে অপেক্ষায় থাকতো শুটিং টিম।

আরও পড়ুন : সংলাপের দরকার নেই

এখানেই শেষ নয়, এরপর এই প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। রহমত উল্লাহর অভিযোগপত্রের ভাষ্য অনুযায়ী শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’র শুটিং চলাকালে একজন নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেন।

রহমত উল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশের কাছে ‘অপারেশন অগ্নিপথ’ (২০১৭) সিনেমায় অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলা নম্বর: ই ৬২৪৯৪৯৫৯। এরপরই শাকিব খান কাউকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়া থেকে চুপিসারে দেশে চলে আসেন।

উপরোক্ত ঘটনার চাক্ষুষ সাক্ষী বলে এই প্রযোজক অভিযোগে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে জানতে শাকিব খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন : মস্কো সফরে সিরিয়ার প্রেসিডেন্ট

এদিকে ‘অপারেশন অগ্নিপথ’র পরিচালক আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায় তিনি বর্তমানে দেশে নেই।

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির শুটিং ২০১৭ সালে শুরু হলেও আজও শেষ হয়নি এর কাজ। কারণ হিসেবে শাকিব খানের অসহযোগিতা অভিযোগে উল্লেখ করেছেন সিনেমাটির প্রযোজক।

অভিযোগ প্রসঙ্গে প্রযোজক রহমত উল্লাহ বলেন, আমি দেশে থাকি না। দেশে এসে শাকিব খানের সঙ্গে দেখা ও যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু তাকে কোনোভাবেই পাচ্ছি না। আমরা মামলা মোকাদ্দমা চাচ্ছি না।

তিনি আরো বলেন, আমাদের চাওয়া শাকিব খান সিনেমার বাকি অংশের কাজ শেষ করে দিক। অথবা ক্ষতিপূরণ দিক।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা