ফাইল ছবি
বিনোদন

কোমরে ব্যথা পেলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ জনপ্রিয় অভিনেত্রী জীবনে কতবার পড়ে গিয়েছেন জানেন? সংখ্যাটা কিন্তু কম নয়। পড়ে গিয়ে তো এক বার কোমরেও ব্যথা পেতে হয়েছে তাকে।

আরও পড়ুন: জ্যোতি শিল্পকলার পরিচালক

সোমবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভক্তদের সঙ্গে নিজের জীবনের এই গোপন তথ্য করলেন অভিনেত্রী।

ফেইসবুকে এ অভিনেত্রী লিখেছেন, ‘জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। বেশ কয়েকটি ঘটনা মনে আছে। ক্লাস সিক্সে ক্লাস রুমে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০/৫০ জন ক্লাসমেটসহ টিচার, সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।’

‘একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বুফেতে খাচ্ছিলাম। আশেপাশে কম করে হলেও ২০০ লোকজন। টেবিল থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবারসহ আমি ফ্লোরে।’

আরও পড়ুন : পরীমনির নতুন বার্তা

মেহজাবীন আরও লেখেন, ‘আরেকটি ছিল ভয়ঙ্কর ঘটনা। শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি…। সিঁড়ি থেকে নামছিলাম ফোন এ টেক্সট করতে করতে। করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম।’

‘গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারতো কিন্তু পড়লো আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় টেক্সট করবো না, কসম কাটলাম।’

আরও পড়ুন : অস্কারে মিশেলের ইতিহাস

মেহজাবীন লিখেন, ‘আর সবচেয়ে বেশি যেটায় পড়ি সেটা হলো ঝামেলা। প্রায় প্রতিদিনই পড়ি।’

ভক্তদের উদ্দেশে মেহজাবীন আরও লিখেছেন, ‘আপনারা এবার মনে করার চেষ্টা করুন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা