ছবি: সংগৃহীত
বিনোদন

পরীমনির নতুন বার্তা

বিনোদন ডেস্ক: পরীমনি ও শরীফুল রাজ দম্পতি। বিনোদন ভুবনে তাদের নিয়ে সবসময় আলোচনা-সমালোচনা চলতেই থাকে। নিজেদের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো প্রায় প্রতিদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন পরীমনি।

আরও পড়ুন: অস্কারে মিশেলের ইতিহাস

সোমবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাজের একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী।

ওই ছবিতে দেখা যায়, টেবিলে বসে কলম হাতে খুব মনোযোগসহকারে বই পড়ছেন রাজ। অভিনেতার চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে অনেক বই। দেখে বোঝাই যাচ্ছে বই পড়তে খুব ভালোবাসেন রাজ।

আরও পড়ুন: অস্কারের সেরা গান ‘নাটু নাটু’

ক্যাপশনে লেখেন, ‘আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবু তার পড়া শেষ হয় না।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

আবার পোস্টে কমেন্টও করেন রাজ। লেখেন, ‘গুড মর্নিং’। এরপর একটি ইমোজিও দেন তিনি।

আরও পড়ুন: পরীমনির বিরুদ্ধে মামলা, প্রতিবেদন দাখিল ২৭ এপ্রিল

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ জানুয়ারি রাজ-পরীমনি জানান ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন তারা। একই দিন রাজ-পরীমনি ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে ত...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা