বিনোদন

মানুষের ভালোবাসা সুদে-আসলে ফিরেছে

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিভিন্ন কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন এই লাস্যময়ী এই অভিনেত্রী।

আরও পড়ুন: শাকিবকে প্রত্যাখ্যান করলেন পূজা!

এবার পাঠান সিনেমা নিয়ে দীপিকা বললেন, ছবির সেটে সবাই মন থেকে চেয়েছিল যাতে ‘পাঠান’ সফল হয়। আমি শাহরুখ, গৌরীকে এ কথাই বলেছিলাম, এই সাফল্যের মাধ্যমে প্রকৃতপক্ষে মানুষের ভালবাসাই সুদে-আসলে ফিরে এসেছে।

অভিনেত্রীর মতে, এ প্রার্থনার পেছনে কোনো যুক্তি নেই। শুধু ভালবাসা আছে। এমন একজন মানুষের প্রতি ভালবাসা, যিনি আমাদের দেশের জনপ্রিয় সংস্কৃতির অন্যতম অংশ। একটা ছবি সফল হতে গেলে, তার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সবাইকে মন থেকে সেই ছবির সাফল্যের জন্য প্রার্থনা করতে হয়। ‘পাঠান’-এর ক্ষেত্রে আমরা সবাই মন থেকে তাই চেয়েছিলাম।

আরও পড়ুন: উপস্থাপনায় ফিরে যাচ্ছেন নুসরাত ফারিয়া

উল্লেখ্য, চার বছর পর পাঠান সিনেমা নিয়ে বড় পর্দায় ফেরেন শাহরুখ খান। প্রত্যাবর্তনটা ঠিক রাজার মতোই। বিশ্বজুড়ে বক্স অফিসে রমরমা ব্যবসা করে যাচ্ছে ‘পাঠান’। এরই মধ্যে দেশ ও বিদেশ মিলিয়ে পাঠানের আয় হাজার কোটি টাকা পেরিয়ে গেছে।

সিনেমাটির অভাবনীয় এ সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউডের ‘বাদশা’। এবার তাকে ভরসা জোগান দীপিকা পাড়ুকন। শাহরুখের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষের ভালবাসাই সুদে-আসলে ফিরছে। ছবির সেটে সবাই মন থেকে চেয়েছিল যাতে ‘পাঠান’ সফল হয়।

‘পাঠান’ মুক্তির আগে তেমন প্রচার করেনি যশরাজ ফিল্মস। প্রচার বলতে শুধু টুইটারে শাহরুখের ‘আস্ক এসআরকে’ সেশন। তাতেই গ্যালারির বাইরে ছক্কা হাঁকিয়েছে ওয়াইআরএফ-এর ছবি। ছবি মুক্তির পঞ্চম দিনে সাংবাদিকদের মুখোমুখি হয় শাহরুখ, দীপিকা-সহ ছবির গোটা টিম। ৩০ জানুয়ারি সংবাদমাধ্যমের সামনে শাহরুখ জানান, চার দিনে মানুষের ভালবাসা গত চার বছরকে ভুলিয়ে দিয়েছে।

আরও পড়ুন: কঙ্গনা বলিউডে, মাঠে মা!

প্রসঙ্গত, সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে, দীপিকা বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২০০৭ সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ওম শান্তি ওম মুক্তি পায় যেখানে দীপিকা দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন। পাড়ুকোন প্রণয়ধর্মী লাভ আজ কাল (২০০৯) এবং নাট্যধর্মী লাফাঙ্গে পারিন্দে (২০১০) চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। তবে তার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক বচনা অ্যায় হাসিনো (২০০৮) এবং হাস্যরসাত্মক হাউসফুল (২০১০) চলচ্চিত্রে তার অভিনয় নেতিবাচক মন্তব্য লাভ করে।

ব্যক্তিগত জীবনে ২০১৭ সালে দীপিকা রণবীর সিং-এর সাথে তার সম্পর্কের কথা জানান। সঞ্জয় লীলা ভন্সালীর ‘গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়েছিল। ২০১৮ সালের নভেম্বরে তারা ইতালির লেক কোমোতে কঙ্কানি ও সিন্ধি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শেষবার রণবীর-দীপিকাকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘৮৩’ সিনেমায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা