ঐশ্বরিয়া রাই বচ্চন
বিনোদন

ঐশ্বরিয়ার নকল পাসপোর্ট উদ্ধার!

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন তিনি।

আরও পড়ুন: ২০৪১ সালে হবে ‘স্মার্ট বাংলাদেশ’

এবার প্রতারকদের কাছ থেকে ঐশ্বরিয়ার নামে তৈরি করা পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। মূলত ভারতের উত্তরপ্রদেশ পুলিশ প্রতারণার বিষয়ে অনুসন্ধান করছিল। আর তাতেই প্রতারকদের কাছে মিলল ঐশ্বর্য রাই বচ্চনের পাসপোর্ট।

বেশ কিছুদিন ধরেই উত্তরপ্রদেশ পুলিশের কাছে প্রতারণার অভিযোগ আসছিল। কোথাও ম্যাট্রিমোনিয়াল সাইটের প্রতিনিধি সেজে প্রতারণার অভিযোগ করা হয়েছে।

কোথাও আবার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেজে প্রতারণার অভিযোগ করা হয়েছে। এমন একাধিক অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের সন্দেহ হয়, এসব ঘটনার পেছনে কাজ করছে কোনো গ্যাং।

এ নিয়ে অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

শোনা যাচ্ছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে লাখ লাখ টাকার নকল বিদেশি মুদ্রা পাওয়া গেছে। কিন্তু প্রতারকদের কাছে ঐশ্বরিয়া রাই বচ্চনের পাসপোর্ট পাওয়া যাবে এমন ধারণা তদন্ত কর্মকর্তাদেরও ছিল না।

আরও পড়ুন: সব নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

সূত্রের খবর, যে পাসপোর্টটি পুলিশ পেয়েছে তাতে ঐশ্বরিয়ার রঙিন ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি গুজরাটের ঠিকানা ব্যবহার করা হয়েছে। সেটিতে জন্ম তারিখ দেওয়া হয়েছে ১৮ এপ্রিল ১৯৯০। পাসপোর্টটি নকল বলেই ধারণা করছে পুলিশ।

কিন্তু নকল পাসপোর্ট ঐশ্বরিয়া রাই বচ্চনের নামে কেন বানানো? তার ছবিই বা কেন ব্যবহার করা হয়েছে? তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় আর কে বা কারা জড়িত তাও জানার চেষ্টা করছে তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা