ছবি-সংগৃহীত
বিনোদন

শাহরুখ খানের সঙ্গে চঞ্চল

সান নিউজ ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

আরও পড়ুন: আবারও জিতের সঙ্গী মিম

বলিউড বাদশাকে দেখে চঞ্চল সেলফি তুলতে ভুল করেননি। বাংলাদেশের এই তারকা কিং খানকে দেখেই সেলফি বন্দি করেছেন তিনি। সেলফিতে চঞ্চলকে বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত দেখা গেছে।

চঞ্চলের এই সেলফি অভিনেত্রী শাহনাজ খুশি তার ফেসবুকে পোস্ট করেছেন। তিনি স্ট্যাটাসে লিখেছেন, চঞ্চল বন্ধু, আমাদের শাহরুখ! আমাদের আনন্দ, অহংকার। পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে, কলকাতা ২৮তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের পক্ষে চঞ্চল চৌধুরী।

আরও পড়ুন: সেই ক্রোয়েশিয়ান মডেলের প্রতিক্রিয়া

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর বিকালে উদ্বোধন করা হয়েছে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৮তম আসরের। এতে মমতা ব্যানার্জির আমন্ত্রণে উপস্থিত হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বলিউড বাদশাহ শাহরুখ খান। ছিলেন বলিউড-টলিউড-ঢালিউডের আরও অনেক তারকা।

সেই মঞ্চে চঞ্চল চৌধুরীকে দেখে বাংলাদেশের দর্শকরা দেখে ভীষণ আনন্দিত হয়েছেন।

কলকাতায় সিনেমার সবচেয়ে বড় আয়োজন এ চলচ্চিত্র উৎসব। জানা গেছে, এ উৎসব উপলক্ষে আজ পুরো টালিউড ইন্ডাস্ট্রি বন্ধ ছিল। কারণ এ ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট সবাই উৎসবে অংশ নিয়েছেন।

কলকাতা আন্তর্জাতিল চলচ্চিত্র উৎসবে ৪২টি দেশের মোট ১ হাজার ৭৮টি সিনেমা প্রদর্শিত হবে এবার। এর মধ্যে বাংলাদেশেরও তিনটি ছবি রয়েছে। যার একটি মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন নিশো!

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রেখেও নিজের অপ্রতিদ্বন্দ্বীতার প্রমাণ দি...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কোস্টারিকাকে ৭-০ গোলে গুড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা

প্রিয় দলের জার্সিতে জাদুকরী অধ্যায়ের ইতি টেনেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলা...

জোহানেসবার্গ টেস্ট এখন সমানে সমান!

ওয়ান্ডারার্সে চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশের ৪০০ রান ছাড়াল দক্ষিণ আফ্রিকা।...

সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে সতীন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা