বিনোদন

‘পরীর মতো বউ’ কেয়া পায়েল!

সান নিউজ ডেস্ক: আশিক পুরান ঢাকার টাকাওয়ালা বাবার একমাত্র ছেলে। তার জীবনের লক্ষ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলট হওয়া নয়; একমাত্র চাওয়া পরীর মতো সুন্দর একজন বউ ঘরে তোলা! এমনই এক চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

তার এই আবদারের সঙ্গে শতভাগ সমর্থন দেয় তার মা। খোঁজা শুরু হয় পরীর মতো বউ। তবে একটাই শর্ত, চাঁদের গায়েও দাগ থাকে, কিন্তু তার ছেলের বউ হতে হবে নিখুঁত।

অবশেষে অনেক জল ঘোলা করে আশিক ও তার মা পেয়ে যান পরীর মতো বউ। আর সেই বৌ চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।

তৌসিফ ও পায়েলকে নিয়ে সিএমভি’র ব্যানারে মজার এই নাটকটি রচনা ও নির্মাণ করেছেন মোহাম্মদ মিফতাহ্ আনান। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, আসলে এই সুন্দর দুনিয়ায় বিচিত্র সব খেয়ালের মানুষ রয়েছে। তেমনই একজন আশিক। সে একা নয়, তার পরিবারও বিচিত্র। যাদের একমাত্র লক্ষ্য পরীর মতো বউ ঘরে তোলা। সেটির জন্য এই পরিবারটি কী কী করে। আর পরীর মতো বউটার জীবন কিভাবে যন্ত্রণাময় করে তোলে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শক মজা পাবেন এবং অনেক পাত্র পক্ষ নিজেদের খুঁজে পাবেন এই গল্পে!

সদ্য শুটিং শেষ হওয়া নাটকটি বছর শেষে উন্মুক্ত হচ্ছে শিগগিরই সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা