পরীমনি ৫ গরু কোরবানি দেবেন এফডিসিতে
বিনোদন

পরীমনি ৫ গরু কোরবানি দেবেন এফডিসিতে

বিনোদন ডেস্ক:

চিত্রনায়িকা পরীমনি গত চার বছর ধরে এফডিসির সহশিল্পীদের জন্য কোরবানি দিচ্ছেন। প্রথম বছর একটি দিয়ে শুরু হলেও পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন তিনি। সর্বশেষ গত বছর চারটি গরু কোরবানি দিয়েছেন এ নায়িকা।

সেই ধারাবাহিকতায় এবারে চলচ্চিত্রের সহশিল্পীদের সঙ্গে ঈদ পালন করতে পাঁচটি গরু কোরবানি দিতে যাচ্ছেন পরীমনি। এফডিসির মধ্যেই কোরবানি করা হবে।

পরীমনি বলেন, ‘এফডিসির মানুষগুলোর সঙ্গে বছরের সবচেয়ে বেশি সময় কাটে। তারা আমার সহকর্মী, প্রিয় মানুষ। তাদের সঙ্গে এবারও কোরবানি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। এবারে পাঁচটি গরু কোরবানি হবে ইনশাল্লাহ। ঈদের নামাজের পর এফডিসিতে গরুগুলো কোরবানি করা হবে।’

পরীমনি আরও বলেন, করোনার কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর পাঁচটি গরু কোরবানি দেওয়া হবে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে, পরীমনি অভিনীত চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সিয়ামের বিপরীতে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের একটি ছবিতেও কাজ করছেন পরী। এ ছবির শুটিং এখনো শেষ হয়নি। অন্যদিকে তরুণ পরিচালক ইফতেখার শুভ পরিচালিত সরকারি অনুদানের ‘মুখোশ’ নামের নতুন একটি ছবিতে অভিনয় জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি।

সান নিউজ/ আরএইচ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা