ধর্ষণের হুমকি, থানায় সুশান্তের প্রেমিকা রিয়া
বিনোদন

ধর্ষণের হুমকি: থানায় সুশান্তের প্রেমিকা রিয়া

বিনোদন ডেস্ক:

নবীন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু দেখতে দেখতে এক মাস পেরিয়ে গেলো। তরুণ এই অভিনেতার মৃত্যু এক রহস্য হয়েই থেকে গেছে সবার কাছে। এই মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে রাজি নন অনেকেই। ভক্তরা চায় এ মৃত্যুর সঠিক তদন্ত করে সঠিক বিচার।

মুম্বাই পুলিশ অবশ্য তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। এই অভিনেতাকে আত্মহত্যার প্ররোচণা দেওয়ার অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে। এ বিষয়ে জেরা করা হয়েছেন তার ঘনিষ্ঠ বান্ধবীদের, প্রযোজক ও পরিচালকদের।

সুশান্তের মৃত্যুর পর তার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ। মহেশ ভাটের নির্দেশে রিয়া চক্রবর্তী সুশান্তকে দিনের পর দিন ধরে মানসিক অবসাদের দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেন অনেকে।

জানা গেছে, রিয়া চক্রবর্তীর জীবন এখন হুমকির মধ্যে। রিয়া যদি নিজে থেকে আত্মহত্যা না করেন, তাহলে লোক পাঠিয়ে তাকে ধর্ষণ করা হবে ও খুন করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। নিজের ইনস্টাগ্রামে হুমকি পোস্ট করে সাইবার ক্রাইমের সাহায্য চেয়েছেন রিয়া।

রিয়ার অভিযোগ করেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে হুমকি দেওয়া হচ্ছে তাকে। কখনও ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয়েছে। আবার কখনও অশ্লীল শব্দ ব্যবহার করে অপমান করা হচ্ছে। গত এক মাস ধরে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য তিনি করেননি।

কিন্তু এবার বাধ্য হয়েই তিনি সাইবার ক্রাইমের সাহায্য চাইছেন রিয়া। সামাজিক মাধ্যমে যে বা যারা তাকে খুন, ধর্ষণের হুমকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে বিচার চেয়ে সাইবার ক্রাইমের দ্বারস্থ হন রিয়া। শনিবার মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় গিয়ে দু’জন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বিরুদ্ধে এফআইআর করেছেন রিয়া। ওই দু’জনের বিরুদ্ধে কুরুচিকর মেসেজ পাঠানো-সহ ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন তিনি।

সান্তাক্রুজ থানার এক আধিকারিক ভারতীয় গণমাধ্যমে বলেন, রিয়া চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।’’ ওই আধিকারিক আরও জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৫০৭ ধারা-সহ আইটি অ্যাক্টের ৬৬ ধারায় তাঁদের বিরুদ্ধে এফআইআর করেছে মুম্বই পুলিশ। ওই দু’জনের বিরুদ্ধে বেনামে ভয় দেখানো ছাড়া মহিলাদের প্রতি অপমানজনক আচরণের অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই দু’জনের পরিচয় জানতে পেরেছেন তাঁরা। তদন্তকারীদের আশ্বাস, শীঘ্রই অভিযুক্তদের পাকড়াও করা হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা