স্বস্তিকাকে ধর্ষণের হুমকিতে আটক ২ জন
বিনোদন

স্বস্তিকাকে ধর্ষণের হুমকিতে আটক ২

বিনোদন ডেস্ক:

দুই বাংলার দর্শক মাতানো কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে। এরপর অভিযুক্তদের মধ্য থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম সূত্রে এমন তথ্যই জানা গেল।

স্বস্তিকাকে ফেসবুক মেসেঞ্জারে ধর্ষণ এবং অ্যাসিড হামলার হুমকি দিয়েছিল হুগলির এক যুবক। যার জেরে সোশ্যাল মিডিয়ায় কোনোরকম পোস্ট না করে সরাসরি কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী।

আর তার অভিযোগের ভিত্তিতেই তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।

ঘটনার সূত্রপাত জুনের ২৬ তারিখ। সুশান্ত সিং রাজপুর মৃত্যুর পর একটি সাক্ষাৎকার দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই সাক্ষাৎকারের কথোপকথনের ভিত্তিতেই একটি ভুয়ো খবর প্রচার করছিল এক পোর্টাল। প্রকাশিত সেই প্রতিবেদনে লেখা ছিল, ‘স্বস্তিকার মন্তব্য, সুইসাইড আজ একটা ফ্যাশন হয়ে গিয়েছে…।’

যদিও অভিনেত্রী নিজে কোথাও এই ধরণের মন্তব্য করেননি। সেই প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। এরপর একের পর এক বাজে মন্তব্য ধেয়ে আসে অভিনেত্রীর দিকে। শুধু তাই নয়, স্বস্তিকাকে ধর্ষণ এবং অ্যাসিড আক্রমণের হুমকিও দেয় কৌশিক দাস নামে হুগলির এক যুবক।

সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকাকে নিয়ে এযাবৎকাল বহু বিতর্ক হলেও তিনি স্পষ্ট জবাবে মুখ বন্ধ করে দিয়েছেন সমালোচকদের। তবে এবার ধর্ষণ এবং অ্যাসিড আক্রমণের হুমকি পেয়ে আর চুপ করে থাকেননি অভিনেত্রী। সোজা লালবাজার সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন। অভিনেত্রীর সেই অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট পোর্টালে ভুয়া খবর প্রকাশ করা শুভম চক্রবর্তী নামে ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। যে কিনা বর্ধমানের গালসির বাসিন্দা।

অন্যদিকে, স্বস্তিকাকে ধর্ষণের হুমকি দেওয়া যুবকও গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশের তৎপরতায়। আর এই গোটা ঘটনায় লালবাজার ক্রাইম ব্রাঞ্চকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রীর ভক্তরাও।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা