বিনোদন

ধর্ষণের হুমকি পাচ্ছেন রিয়া

বিনোদন ডেস্ক:

সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হল সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর এক মাস পেরিয়ে গেল, তবুও তার বান্ধবী, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর প্রতি সুশান্ত ভক্ত থেকে নেটিজেনদের রোষ বাড়ছে বই কমছে না।

রিয়ার অভিযোগ, পরিস্থিতি এমন হয়েছে সোশ্যাল মিডিয়ায় সরাসরি তার ওপর চাপ সৃষ্টি করে বলা হচ্ছে তাকে রেপ বা মার্ডার করা হবে যদি না তিনি আত্মহত্যা করেন! স্তম্ভিত রিয়া ইনস্টায় লেখেন, “আমাকে দেহব্যবসায়ী বলা হল। আমি চুপ ছিলাম। আমাকে হত্যাকারী বলা হল। আমি চুপ ছিলাম। কিন্তু আমার চুপ থাকার মানে এই নয় যে আমি কাউকে আমাকে ধর্ষণ বা খুন করার অধিকার দিয়েছি, মান্নু রাউত আমি আত্মহত্যা না করলে আমাকে খুন বা রেপ করা হবে এই কথা বলার অধিকার কে দিল আপনাকে? আপনি জানেন আপনি কি বলছেন? এটা ভয়ঙ্কর অপরাধ! কারও সঙ্গেই এররকম হোক চাই না আমি!”

এর পরেও থেমে থাকেননি রিয়া। তার পরবর্তী ইনস্টা পোস্টে রিয়া সুশান্তের একটি ছবি দিয়ে অমিত শাহের অফিসিয়াল পেজে পোস্ট করেছেন। এই পোস্টে নিজের পরিচয় দিতে গিয়ে রিয়া লিখেছেন, “স্যার আমি সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। এক মাসের ওপর হয়ে গেল সুশান্ত চলে গেছে। আমি সরকারের প্রতি আস্থাশীল। চাই এই তদন্তের সিবিআই তদন্ত হোক। আমি শুধু জানতে চাই সুশান্তের ওপর কী এমন চাপ সৃষ্টি করা হয়েছিল যে ওকে আত্মহত্যা করতে হল!”

রিয়ার এই পোস্টেও নেটিজেনরা কেউ চুপ থাকেননি। কেউ বলেছেন ‘নাটক করছে’, কেউ বলেছে, ‘নিজেকে বাঁচাচ্ছে’ তো কেউ লিখেছেন ‘করণ জোহরকে জেলে পাঠাও’।

সুশান্তের মৃত্যুর এক মাসের মাথায় রিয়া ইনস্টাগ্রামে সুশান্তের প্রতি নিজের ভালবাসার কথা প্রথম বলেন। তিনি লেখেন, “চাঁদ, তারা, আর ওই সুবিশাল মহাকাশ… তোমাকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে নিশ্চয়। এখন নিশ্চয় অনেক শান্তিতে আছ তুমি… আজ মনে পড়ে জান, খসে পড়া তারা, যার নিজের কোনও আলো নেই… তাকেও কী ভাবে শুধুমাত্র নিজের আনন্দ দিয়ে আলোকিত করার ক্ষমতা রাখতে তুমি। আজ তুমি সেই খসে পড়া তারা। আমার তারা। যে তারার জন্য আমি অপেক্ষা করতেও রাজি… আজীবন…।”

কিন্তু রিয়ার এই পোস্টে ফল হল বিপরীত! রিয়ার এই পোস্টে ৮০,০০০ মানুষ কমেন্ট করেন। এই কমেন্টের বেশিরভাগেরই সুশান্ত ভক্তেরা রিয়ার প্রতি ক্ষোভ উগরে দেন। কেউ লিখেছেন, ‘সুশান্ত শুধু অঙ্কিতার, কৃতি শ্যানন বা রিয়া কেউ সুশান্তের ভালবাসা ছিলেন না। রিয়া তুমি কেন এ সব লিখে সময় নষ্ট করছো?’ কেউ সরাসরি প্রশ্ন করেছেন রিয়াকে, ‘‘এত যদি ভালবাসা তা হলে সুশান্তের খারাপ সময়ে ওকে ছেড়ে চলে যেতে পেরেছিলে কেমন করে? সুশান্তকে কেন ৫১টা সিম বদলাতে হয়েছিল? তুমি পুলিশকে বলছো না কেন রিয়া?’ কেউ আবার লিখেছেন, ‘রিয়া, তোমার মতো মেয়ের জন্য সুশান্তকে আজ মরতে হল। তুমি ওই মহেশের সঙ্গেই থাকো। তোমার কেরিয়ারে আর কিছু হবে না।’’ অবস্থা এতটাই শোচনীয় হয় যে এর পরেই আসতে থাকে খুন আর ধর্ষণের হুমকি।

রিয়া সাইবার ক্রাইম ইন্ডিয়াকে তার পোস্ট ট্যাগ করে সাহায্য চেয়েছেন। রিয়ার এই পোস্ট লাইক করেছেন আলিয়া ভাট।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা