শরীরে কাদা মেখে এবার ট্রোলড সালমান খান
বিনোদন

ট্রলের শিকার সালমান খান

বিনোদন ডেস্ক:

মহামারি করোনার জন্য লকডাউনের প্রথম থেকেই নিজের পানভেলের ফার্ম হাউজেই থাকছেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান।

এবার সেই ফার্ম হাউজের একটি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিটি কৃষকদের উৎসর্গ করেন। আর এরপরই ট্রলের শিকার হন তিনি।

ফার্মহাউজের গাছগাছালিতে ভরা বাগানে কাদামাটি অবস্থায় বসে আছেন। মুখে পরিশ্রমের ছাপ। এমনই একটি ছবি শেয়ার করেছেন সালমান। এই ছবিটি পোস্ট করে কৃষকদের সম্মান জানিয়েছেন তিনি।

ছবিটি দেখে মনে হচ্ছে, ফার্ম হাউজে যেন চাষাবাদের কাজ করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তারই ছাপ তার সারা দেহে। কাদামাটি মাখা অবস্থাতেই তাই মাটিতে বসে পড়েছেন তিনি। এই ছবি পোস্ট করে কৃষকদের সম্মান জানাতে চেয়েছেন তিনি। সেই ছবির ক্যাপশনে লিখছেন, ‘সমস্ত কৃষকদের আমি শ্রদ্ধা জানাই।’

এই ছবি পোস্ট করার পরেই নেটিজেনদের থেকে আসতে থাকে একের পরে এক তীর্যক মন্তব্য। একজন লেখেন, ‘আপনি সারা মুখে কাদা মেখেছেন। কিন্তু পায়ে ভালো করে কাদা মাখতে ভুলে গেছেন। এমন ওভার অ্যাক্টিং করবেন না।’

ছবিতে দেখা যাচ্ছে সারা গায় কাদা থাকলেও, সালমানের হাতের তালু একদম পরিষ্কার। চাষ করলে সবচেয়ে বেশি কাদা হাতের তালুতেই লাগার কথা। নেটিজেনদের চোখ এড়ায়নি বিষয়টি। একজন লিখেছেন, ‘ভাই হাতেও তো কিছুটা কাদা মেখে নিতে পারতেন।’

অনেকে আবার কৃষকদের প্রতি ভুয়া সম্মান বলেও দাবি করেছেন। সালমান এই মুহূর্তে পানভেলের ফার্ম হাউজে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ইউলিয়া ভান্তু সহ আরও কয়েকজন তারকা। সালমানের হাতে এই মুহূর্তে যে ছবিটি রয়েছে সেটি হল প্রভু দেবার 'রাধে'। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা