বিনোদন

সঙ্কটকালে প্রাঙ্গণেমোরের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :

‘শ্রমে সততায় সৃজনে বাঁচি’ স্লোগান নিয়ে করোনা সঙ্কটকালে নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর চালু করেছে ‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’। মোট পাঁচটি ভ্যানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও টাটকা শাক-সবজি সাশ্রয়ীমূল্যে বিক্রির মাধ্যমে আপৎকালীন সঙ্কট মেটানোর চেষ্টা করছেন সংগঠনটির কর্মীরা ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রথম ক্রেতা হয়ে এই ভ্যানের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন প্রাঙ্গণেমোরের অনন্ত হিরা, নূনা আফরোজসহ অন্য সদস্যরা।

অনন্ত হিরা জানান, ‘আমাদের থিয়েটার বন্ধ চারমাস। মঞ্চের পর্দা খুলতে পারছি না। চাকরি হারিয়ে বেকার হয়েছেন আমাদের কয়েকজন বন্ধু। আমাদের দলের অফিস যেখানে আমরা প্রতিনিয়ত নাটকের মহড়া করি, যেখানে আমাদের সব নাটকের সেট প্রপসসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস থাকে, যার সঙ্গে জড়িয়ে আছে থিয়েটারের প্রতিটি সদস্যের আত্মা। কিন্তু ভাড়া দিয়ে যাচ্ছি প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে। গত চার মাসে দেওয়া হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও জানান, এই অবস্থায় প্রাঙ্গণেমোর কার্যালয়টি হারাবার আশঙ্কা করছেন কর্মীরা। এখানে থাকা ১৪টি চলমান প্রযোজনার সেট, প্রপস, প্রিন্টিং, কম্পিউটার, ব্যানারসহ প্রয়োজনীয় জিনিসের সঙ্গে রয়েছে প্রতিটি সদস্যের শ্রম, ঘাম আর আবেগের সম্পর্ক। তাই অফিসটি ধরে রাখতে ও কর্মহীন হয়ে পড়া সহকর্মীদের সাময়িক অর্থ সঙ্কট মেটাতে চালু হয়েছে ‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’।

এরইমধ্যে অর্থ সঙ্কটে পড়ে দলটির অনেক সদস্য রাজধানী ছেড়ে গ্রামে চলে গেছেন। আশা করা হচ্ছে, নতুন এ উদ্যোগে তাদের সঙ্কট কিছুটা হলেও লাঘব হবে।

অনন্ত হিরা বলেন, ‘আমাদের বন্ধুরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও টাটকা শাক-সবজি সাশ্রয়ীমূল্যে আপনার হাতে তুলে দিচ্ছে। প্রতিদিন সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমরা থাকব মগবাজার, ইস্কাটন, বেইলি রোডসহ সেগুনবাগিচায়।’

এ ছাড়া হোম ডেলিভারিও দেওয়া হবে। তাদের মোট পাঁচটি ভ্যানের মাধ্যমে এই সেবা প্রদান শুরু হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা