বিনোদন

স্ত্রী হারালেন অভিনেতা মিলন

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমা-নাটকের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সময় সকাল ১১টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

আরও পড়ুন: পৃথক ছুরি হামলায় নিহত ১০

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে স্ত্রীর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আনিসুর রহমান মিলন নিজেই। তিনি লেখেন, ‘আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে ১১টা ৫৭ মিনিটে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি রহমান থাকতেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। ওখানেই চিকিৎসা চলছিলো তার। গত কয়েকবছর তাই মিলনের কেটেছে বাংলাদেশ টু আমেরিকা সফরে। শুটিংয়ে কয়েকদিনের বিরতি পেলেই লস অ্যাঞ্জেলেসে দৌড়েছেন মিলন। সময় দিয়েছেন স্ত্রীকে। এজন্য মিলনকে অভিনয়ে নিয়মিত পাওয়া যায়নি।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

মিলনের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ‘আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন।’

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর জানান, ‘আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর বর্তমান সম্মানীত সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ আজ (সোমবার) আমেরিকার সময় সকাল ১১টা ৫৭ মিনেটে না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি দীর্ঘদিন ধরে কর্কট রোগে ভুগছিলেন।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা