কেনি ওয়েস্ট
বিনোদন

হলিউড একটা বিশাল পতিতালয়

সান নিউজ ডেস্ক: হলিউড ও নিজের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন র‌্যাপার কেনি ওয়েস্ট।

আরও পড়ুন: বিএনপি অতীত সম্পর্কে জ্ঞান রাখে না

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করেন কেনি ওয়েস্ট। যদিও পরবর্তী সময়ে তা মুছে ফেলেন। স্ত্রী কিম কার্দাশিয়ান ও তার পরিবারের উদ্দেশ্যে একটি পোস্টে তিনি লেখেন, ‘আমার সন্তানদের ভালো-মন্দের চিন্তা আপনাদের করতে হবে না এবং তাদের স্কুলে যাওয়া নিয়েও। তারা কোনো প্লেবয় ম্যাগাজিনের ফটোশুট বা সেক্স টেপ করবে না। তোমার ক্লিনটন বন্ধুকে আসতে বলো। আমি এখানেই আছি।’

হলিউড ও নিজের পর্নো আসক্তির বিষয়টি উল্লেখ করে কেনি ওয়েস্ট লেখেন, ‘হলিউড একটা বিশাল পতিতালয়। পর্নোগ্রাফি আমার পরিবার ধ্বংস করেছে। আমি এটিতে আসক্ত ছিলাম। ইনস্টগ্রাম এটি প্রচার করে। আমার দুই মেয়ে নর্থ ও শিকাগোর ক্ষেত্রে তা হতে দিবো না।’

কেনি ওয়েস্টের এই কাণ্ডের পর তা বন্ধ করার জন্য মেসেজ পাঠান স্ত্রী কিম কার্দাশিয়ান। সেই মেসেজের স্ক্রিনশট পোস্ট করে কেনি ওয়েস্ট লেখেন, ‘না, আমাদের সামনাসামনি কথা বলা প্রয়োজন।’

কেনি ওয়েস্টের সঙ্গে কিম কার্দাশিয়ানের ডিভোর্সের আইনি প্রক্রিয়া এখনো চলছে। ২০১২ সাল থেকে একসঙ্গে থাকতেন কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্ট। ২০১৪ সালে বিয়ে করেন তারা। তাদের চার সন্তান— নর্থ, সেইন্ট, শিকাগো এবং স্যাম। গত বছর ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স আবেদন করেন কিম ও কেনি ওয়েস্ট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা