কাজের চেয়ে প্রেম নিয়ে আগ্রহ!
বিনোদন

কাজের চেয়ে প্রেম নিয়ে আগ্রহ!

বিনোদন ডেস্ক : ভারতের ক্রাশ খ্যাত তেলেগু সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মন্দানার সাথে আরেক সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার প্রেমের গুঞ্জন পুরনো। যা বিয়ে পর্যন্ত গড়িয়েছে।

আরও পড়ুন : ঢাকায় মিশেল ব্যাচেলেট

একসঙ্গে অবকাশ যাপনে দেখা গেলেও তাদের কেউই প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি। এ বছরের শুরুর দিকে জোর গুঞ্জন ছিল, বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডে আত্মপ্রকাশ করতে যাওয়া এই তারকা জুটি।

এবার বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতের ক্রাশখ্যাত রাশমিকা মন্দানা।

আরও পড়ুন : ভারতকে উপেক্ষা, শ্রীলঙ্কার বন্দরে চীন

হিন্দুস্তান টাইমসের বরাত দিয়ে বলিউড বাবল জানিয়েছে, রাশমিকাকে নিয়ে একটিই কৌতূহল, বিজয়ের সঙ্গে তার সম্পর্কের রসায়ন কতটা গভীর।

এতে বেজায় চটেছেন রাশমিকা। নায়িকার অভিযোগ, ভালো কাজ করা সত্ত্বেও জনতার আগ্রহ তার ব্যক্তিগত জীবন নিয়ে।

জনপ্রিয় সফল তেলেগু অভিনেত্রী রাশমিকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সারা বছরে পাঁচটা সিনেমায় কাজ করেছি, আর এখনো আমাকে একই প্রশ্ন করা হচ্ছে, কার সঙ্গে আমি প্রেম করছি, আমার ব্যক্তিগত জীবন কেমন, এসব নিয়ে।

তিনি আরও বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমার কাজের চেয়েও বেশি কৌতূহল আমার সম্পর্ক নিয়ে! কেন?

আরও পড়ুন : সালমান রুশদি হত্যাচেষ্টায় মামলা

রাশমিকা বলেন, আমি কোন সিনেমায় কাজ করছি, কবে সেই সিনেমা মুক্তি পাবে—এসব প্রশ্নের উত্তর আমি দিতে পারব। কিন্তু কার সঙ্গে আমার সম্পর্ক, কত দিন সেই সম্পর্কে থাকব, নিজে যতক্ষণ না নিশ্চিত হব, কী করে উত্তর দেব?

প্রসঙ্গত, বলিউডভিত্তিক নিউজ পোর্টাল বলিউড হাঙ্গামা বিজয় দেবেরাকোন্ডার কাছে রাশমিকার সঙ্গে প্রেমের খবরের সত্যতা জানতে চাইলে তিনি হেসে বলেন, একদম কাণ্ডজ্ঞানহীন।

ইন্ডিয়া টুডেকে বিয়ে প্রসঙ্গে রাশমিকা মন্দানা বলেছিলেন, এখনো বিয়ের বয়সই হয়নি।

আরও পড়ুন : সেই ভাইরাল শিক্ষিকার আত্মহত্যা

চলতি বছরই বলিউডে ‘লাইগার’ সিনেমা দিয়ে বিজয় আর ‘মিশন মজনু’ সিনেমা দিয়ে রাশমিকার অভিষেক হতে যাচ্ছে। এই জুটি একসঙ্গে অভিনয় করেছেন ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা