কাঁদলেন পরীমণি
বিনোদন

কাঁদলেন পরীমণি

সান নিউজ ডেস্ক : কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘পরাণ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। শনিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে গিয়ে ‘পরাণ’ দেখেছেন পরীমণি।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে প্রাণহানি

সিনেমা দেখা শেষে আবেগপ্রবণ হয়ে যান পরীমণি। স্বামী রাজকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি।এদিন সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী হয়।

সেখানে ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হাজির হন পরী।কান্না থামিয়ে পরে বললেন, ‘সবাই রাজের কথা বলছে, চারিদিকে আলোচনা। সেই খুশিতে কান্না চলে এসেছে।’

শনিবারের এই বিশেষ প্রদর্শনীতে কেবল পরীমণি নন, সিনেমা অঙ্গনের আরও অনেক তারকা এসেছেন। এর মধ্যে আছেন নিয়েছেন ৯০ দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজ, এ প্রজন্মের চিত্রনায়ক আরিফিন শুভ, অভিনেতা মিশা সওদাগর, সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নিরব হোসেন, বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, প্রার্থনা ফারদিন দীঘি, পূজা চেরিসহ অনেকে।

এই সিনেমায় রাজ-মিম-ইয়াশ ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার অপু, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু প্রমুখ।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে প্রাণহানি

উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত ও আলোচিত ‘পরাণ’। প্রথমে এর হলসংখ্যা ছিল মাত্র ১১টি। তবে দর্শকপ্রিয়তার সুবাদে এই সপ্তাহে সিনেমাটি চলছে ৫৫টি প্রেক্ষাগৃহে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা