কুপ্রস্তাবে সিনেমা ছাড়েন রূপালি
বিনোদন

কুপ্রস্তাবে সিনেমা ছাড়েন রূপালি

সান নিউজ ডেস্ক : ভারতের সিরিয়াল টিভি জগতের জনপ্রিয় মুখ রূপালি গাঙ্গুলি। তবে ক্যারিয়ারের শুরুটা করেছিলেন সিনেমার মাধ্যমে। তবুও সেই জগতে টিকতে পারেননি। কারণ কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন রূপালি।

আরও পড়ুন: ক্ষমতা ভোগের বস্তু নয়

অভিনেতা অনিল গাঙ্গুলির মেয়ে রূপালি। ইন্ডাস্টির সঙ্গে আগে থেকেই টুকটাক পরিচয় ছিল। তাই বলে মোটেও সহজ ছিল না রূপালির পথচলা। বলিউডে আত্মপ্রকাশ করেও ছিটকে পড়তে হয় তাকে। কারণ প্রযোজকের লালসার ডাকে সাড়া দেননি।

এক সাক্ষাৎকারে রূপালি জানান, তাকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন নির্মাতা, প্রযোজকরা। কিন্তু সম্মান নষ্ট করে কাজ পাওয়ায় বিশ্বাসী ছিলেন না তিনি। সমস্ত প্রস্তাব ও সম্ভাবনা চরম ঘৃণায় প্রত্যাখ্যান করেন। নিজেকে গুটিয়ে নেন মুম্বাই সিনেপাড়া থেকে।

এরপর থেকেই টিভি জগতকে আপন করে নেন রূপালি। সেখানেই নিজেকে মেলে ধরেন। রূপালির ভাষ্য, ‘বাবাকে কথা দিয়েছিলাম, আমি কখনও আমার মর্যাদা হারাব না। সেই শর্তেই তিনি আমায় অভিনয় জগতে আসতে দিয়েছিলেন। কিন্তু ইন্ডাস্ট্রি আমার সঙ্গে যা করেছে, তারপর আমি আর এখানে থাকতে পারিনি। কাস্টিং কাউচের মোকাবিলা আমি কখনওই করতে পারতাম না।’

আরও পড়ুন: বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান পেলো সম্মাননা

রূপালিকে নিয়মিত দেখা যায় ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ও ‘অনুপমা’ সিরিয়ালে। হিন্দি টিভি জগতে এগুলোর জনপ্রিয়তা দারুণ।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা